২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন হবে ‘ক্যাশলেস’
প্রকাশিত: ৩ জুলাই ২০২৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ আর্থিক লেনদেন হবে ক্যাশলেস।
সোমবার (৩ জুলাই) নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনে সংযুক্ত হয়ে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্যাশলেস লেনদেন দুর্নীতি রোধ, সন্ত্রাস নির্মূল এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারি দপ্তরগুলোতে পেপারলেস এবং বক্সলেস ই-টেন্ডারের ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। অন্যদিকে, টেন্ডার বক্সে প্রভাব খাটানো, ভয়ভীতি প্রদান এবং প্রাণহানির ঘটনা ঘটে না।
তিনি বলেন, কোরবানির পশু বিক্রয়সহ যে কোন ব্যবসায়ের লেনদেনে ক্যাশলেন পদ্ধতি অনুসরণ করা হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাদের বিভাগীয় কার্যক্রমে ক্যাশলেস লেনদেনের অগ্রগতি এবং লক্ষ্য নিয়ে বক্তৃতা দেন।
পলক বলেন, ১৪ বছর আগে দেশে স্মার্ট ডিভাইসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৬ লাখ। বর্তমানে ১৩ কোটি মানুষ ইন্টারনেট সংযুক্তির মধ্যে আছেন। এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের আর্থিক লেনদেনকে সহজ ও সুন্দর করতে ২০৪১ সালের মধ্যে শতভাগ ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি আমরা। এই লক্ষ্যে আন্তঃআর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের কেন্দ্রবিন্দু হবে ‘বিনিময়’। ক্ষুদ্র ব্যবসায়ী বা পেশাজীবীদের ক্যাশলেস লেনদেনের ফলে ওই ব্যক্তির লেনদেন রেকর্ড পর্যবেক্ষণ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অনায়াসে ঋণ সুবিধা পেয়ে যাবেন। এর ফলে ব্যবসায় গতিপ্রবাহ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, স্মার্ট ডিভাইস সহজলভ্য করতে সরকার দেশে উৎপাদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ঘটাতে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহ প্রদান করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্যাশলেস ভিশন বাস্তবায়নে টাইমফ্রেমসহ একশান প্লান প্রণয়ন করা হচ্ছে। এই রোড ম্যাপ অনুযায়ী সকল দপ্তর কাজ করবে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
