১৫ দিনে মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৪০ টাকা। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণকারী ব্রয়লারের হটাৎ মূল্যবৃদ্ধিতে বেকায়াদায় পড়েছেন স্বল্প আয়ের মানুষ।
মুরগির হটাৎ দামবৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন খামারিদের। তবে খামারিদের দাবি, মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গত কয়েক মাস ধরে বাচ্চা উৎপাদন কমিয়ে দিয়েছে। কোনো কোনো হ্যাচারি মালিক মুরগি লালন পালন ও কন্ট্র্যাক্ট ফার্মিংয়ে (পছন্দের খামারিকে চুক্তিভিত্তিক কম দামে সরবরাহ) জড়িত হচ্ছেন।
অন্যদিকে বাড়ছে মুরগির খাবারের দামও। তাছাড়া প্রান্তিক খামারিদের হটিয়ে নামিদামি কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান পোল্ট্রি শিল্প পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। এ কৃত্রিম সংকট দূর করা না গেলে মুরগির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা খামারিদের।
খোঁজ নিয়ে জানা গেছে, রমজানকে সামনে রেখে এক সপ্তাহ আগের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা। এখন প্রতিকেজি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা। সোনালি মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৩০ টাকা। প্রতি কেজি ৩৫০ টাকা থেকে বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার বড়দারোগাহাট, বড়তাকিয়া, মিরসরাই পৌরসদর, মিঠাছড়া, আবুতোরাব, বারইয়ারহাট বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, যদিও গত বছরের মতো ব্রয়লার মুরগির দাম বাড়েনি। তবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো মুরগির দামও বাড়ছে। এ কারণে বাজারে এখন ব্রয়লার মুরগির সরবরাহ কমে গেছে। ফলে দাম বাড়ছে। গতবারের মতো এবারও শবে বরাত ও রমজানের আগে যাতে বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সেদিকে নজরদারি করতে হবে বলে মনে করছেন মুরগি ব্যবসায়ীরা।
মিঠাছড়া বাজারে আসা ক্রেতা কামাল উদ্দিন শাহীন বলেন, ১০ দিন আগে ব্রয়লার মুরগি কিনেছি ১৪০ টাকা করে। এখন ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি করছে। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে।
বারইয়ারহাট বাজারে আসা ক্রেতা সেলিম উদ্দিন বলেন, এখনো রমাজানের ২০ দিন বাকি। তার আগে কেজিতে ৪০ টাকা বাড়িয়ে দিয়েছে। রমজান আসলেতো মনে হয় ২০০ টাকাও ছাড়িয়ে যাবে। যত কষ্ট সাধারণ মানুষের। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই।
বড়দারোগাহাট বাজারের খুচরা ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, আমরা বেশি দামে কিনতেছি। তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য। দামতো আমরা নিয়ন্ত্রণ করি না। হয়তো রমজান আসতে আসতে প্রতিকেজি ২০০ টাকা ছাড়িয়ে যাবে।
মিরসরাই পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন বলেন, পোল্ট্রি শিল্প এখন খামারিদের কাছে নেই। বাচ্চার ও খাদ্যের দাম বাড়ানোর কারণে অনেক খামারি পুঁজি হারিয়ে নিঃস্ব। এ সুযোগে বড় বড় হ্যাচারি মালিকরা নিজেদের মতো দাম বাড়িয়ে দিয়েছে। এক সময় আমাদের উপজেলায় প্রায় দুই হাজার খামারি ছিল। এখন প্রায় অর্ধেক কমে গেছে।
চট্টগ্রাম পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি রিটন চৌধুরী বলেন, গত তিনমাস ধরে খামারিরা বাচ্চা পাচ্ছে না। বাচ্চার কৃত্রিম সংকট। শুধু মিরসরাই কিংবা চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশে হাতেগোনা ১৫ থেকে ২০টি প্রতিষ্ঠান মালিক এটা নিয়ন্ত্রণ করছেন।
তিনি আরও বলেন, তারা ইউক্রেন যুদ্ধের কথা বলে মুরগির খাবারের দাম দ্বিগুণ করেছে। ১৬শ টাকার খাবার এখন ৩৪শ টাকা। একটা বাচ্চা উৎপাদন খরচ পড়ে ৩৪ থেকে ৩৫ টাকা, অথচ তারা বিক্রি করছে ৭০ থেকে ৮০ টাকায়। সরকার দাম নির্ধারণ করেছে ৪৯ টাকা।
বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রভিটার মহাব্যবস্থাপক (জিএম) ফজলুর রহমান বলেন, মুরগির বাচ্চা উৎপাদনের তিনটি পর্যায় রয়েছে। আমরা বিদেশ থেকে প্যারেন্টস নিয়ে আসি। আবার প্যারেন্টস আসে জিপি থেকে। জিপি মানে গ্র্যান্ড প্যারেন্টস। প্যারেন্টস মুরগি লালন পালন থেকে ডিম হয়, আর ডিম থেকে বাচ্চা হয়। একটা জিপি মারা গেলে ১৬শ বাচ্চা উৎপাদন কম হয়। দেশে অনেক প্রতিষ্ঠানের জিপি কমে গেছে। আবার করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে ছোট ছোট হ্যাচারিগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে বাচ্চা উৎপাদন কমে গেছে।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, মুরগির দাম বাড়ছে আসলে সরবরাহ ও চেইন সমস্যার কারণে। আমরা তিনমাস ধরে বলছি সরবরাহ চেইন বিঘ্নিত হচ্ছে। বড় হ্যাচারিগুলো সরবরাহ দিচ্ছে না। ওরাই ঝামেলা করছে।
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৮৮৮।
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
