১৩২ প্রতিষ্ঠানের অর্থ পাচার তদন্ত প্রতিবেদন গায়েব
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩
আজকাল ডেস্ক
কয়েক বছর ধরে বিদেশে অর্থ পাচার বেড়েই চলেছে। অর্থ পাচার প্রতিরোধে টাস্কফোর্স কমিটি কাজ করে থাকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) কাছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ সংক্রান্ত তৈরি করা টাস্কফোর্স কমিটির প্রতিবেদন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে গায়েব হয়ে গেছে। এতে রপ্তানিমুখী ১৩২ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের বিষয়ে এ-সংক্রান্ত যাবতীয় তথ্য ছিল। একই সঙ্গে এসব কোম্পানির পরিচালকদের অর্থ পাচারে সহায়তা করা ব্যাংক ও শুল্ক কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টি উঠে এসেছে। অনেক প্রভাবশালীরও নাম ছিল এই অর্থ পাচার সংক্রান্ত টাস্কফোর্সের প্রতিবেদনে। এনবি আর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবি আর সূত্র জানায়, বর্তমানে দেশে ট্রেড বেইজড মানি লন্ডারিং বেশ আলোচিত হচ্ছে। ইতোমধ্যে একাধিক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার হচ্ছে বেশি। এসব অর্থ পাচার ঠেকাতে নতুন করে সক্রিয় হয়েছে এনবি আর। এসব অর্থ পাচারের তথ্য অনুসন্ধানের স্বার্থে টাস্কফোর্স কমিটির প্রতিবেদন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে চেয়েছে। এনবি আর তিন দিনের মধ্যে অর্থ পাচার নিয়ে গঠিত ২১ সদস্যের টাস্কফোর্স কমিটির প্রতিবেদন চেয়েছে। এতে রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রভাবশালীদের তথ্য ছিল এই প্রতিবেদনে। টাস্কফোর্স কমিটির এই প্রতিবেদন শুল্ক গোয়েন্দার কাছে নেই বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এনবি আরকে জানানো হয়েছে, ১৩২ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের অর্থ পাচার নিয়ে তৈরি করা টাস্কফোর্সের প্রতিবেদন শুল্ক গোয়েন্দার কাছে নেই। সংস্থাটির সব নথিপত্র যাচাই-বাছাই করে এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এর আগে ২০১৬ সালের ৭ জুলাই তৎকালীন এনবি আর চেয়ারম্যানের কাছে রপ্তানিমুখী ১৩২ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের অর্থ পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রতিবেদনে রপ্তানিমুখী প্রতিষ্ঠান মালিক ছাড়া অসাধু ব্যাংক কর্মকর্তা এবং কাস্টমস কর্মকর্তার সহযোগিতায় কীভাবে অর্থ পাচার হয়েছে, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে এনবি আর সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রথম প্রশ্ন হলোÍঅর্থ পাচার সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। আর রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন কেন হারিয়ে যাবে। এর পেছনে কোনো ধরনের উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এ ছাড়া প্রভাবশালী মহলের চাপে এই প্রতিবেদন গায়েব হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো, যারা এই প্রতিবেদন গায়েব করেছে বা হারিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ, যারা অর্থ পাচার করেছেন তারা যেমন অভিযুক্ত আর যারা এই প্রতিবেদন গায়েব করেছেন, তারাও সমান দোষী। তাই এসব বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুল্ক গোয়েন্দা এর আগে প্রশংসনীয় কিছু কাজ করলেও এই প্রতিবেদন কেন তারা খুঁজে পাবে না। এর পেছনে বড় ধরনের রহস্য রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) হিসাবমতে, বাংলাদেশ থেকে মোট অর্থ পাচারের প্রায় ৮০ শতাংশ সংঘটিত হয় আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে। আমদানির ক্ষেত্রে পণ্যের অতিমূল্যায়ন বা ওভার-ইনভয়েসিং এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের কম মূল্যায়ন অর্থাৎ আন্ডার-ইনভয়েসিং করে অর্থ পাচার করা হয়। কখনো কখনো পণ্য আমদানি-রপ্তানি না করে অবৈধ জাল কাগজপত্র তৈরি করে অর্থ পাচার হয়। আর অর্থ পাচার সংক্রান্ত টাস্কফোর্সের সর্বশেষ বৈঠকেও অর্থ পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ট্যাক্স অ্যামনেস্টির মাধ্যমে কোনো অর্থ দেশে এসেছে কি না, তার খোঁজ নেওয়া হয়েছে। সর্বশেষ মালয়েশিয়া ও কানাডায় নতুন করে অর্থ পাচার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থ পাচার সংক্রান্ত্র টাস্কফোর্স কমিটির দেওয়া প্রতিবেদন হারিয়ে যাওয়া খুবই উদ্বেগজনক বলেও মনে করেন খোদ এনবি আরের কর্মকর্তারা। তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় নথি কীভাবে হারিয়ে যায়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এ বিষয়ে কথা বলতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমের মোবাইল ফোনে বারবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি। পরে খুদে বার্তা দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
