হ্যাটট্রিক জয়ের লক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, তাই প্রচার প্রচারণায় সরগরম রাজধানীসহ সারা দেশ। সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। কর্মী-সমর্থকরাও চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি দিচ্ছেন তারা। জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এখনো প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপির প্রার্থীদের। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা।
ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী বাসাবো এলাকায় প্রচারণা চালান। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সব দলকেই শান্তির মনোভাব নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। আর ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দীন আহমেদ রাজধানীর জুরাইনে গণসংযোগে অংশ নেন।
এসময় প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেন তিনি। হ্যাটট্রিক (টানা তিনবার) সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আশায় ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকা ‘চষে’ বেড়াচ্ছেন মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং একাধিক পয়েন্টে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন ঢাকা-৮ থেকে পরপর দুইবার নির্বাচিত এ সংসদ সদস্য। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-৮ নির্বাচনী এলাকার অলিগলিতে বিশাল শোডাউন করে নৌকার সমর্থকরা। মহাজোটের এই প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ চালান এবং ফকিরাপুল টিঅ্যান্ডটি কলেজের সামনে থেকে গণমিছিলে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ চালিয়ে মেনন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অগ্রগতির পক্ষে সব সময় ভূমিকা রেখেছে। এখানে স¤প্রদায়িকতা ও মৌলবাদের কোনো স্থান নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার অতীত ও ঐতিহ্য অনুয়ায়ী সবসময়ই মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির চর্চা করেছে। বাংলদেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ স্বাধীনতাযুদ্ধে গৌরবময় ভূমিকা রেখেছিল। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে ভুল করবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষেই তারা রায় দেবে।
এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন। সরকারের সফলতার গল্প শুনে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা নৌকা নৌকা বলে শ্লোগান দিতে শুরু করার পর প্রধানমন্ত্রী বলেছেন, আরও কথা আছে শুনুন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন তোলে ধরে মুন্সীগঞ্জ ২ আসনে নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যে শনিবার সকাল থেকে দিনভর গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সহ সম্পাদক অ্যাডভোকেট রানু আখতার। নির্বাচনী গণসংযোগে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আবুল বাসার, সেলিম আহম্মেদ মোড়ল, মজিবর রহমান আকন, তোফাজ্জল হোসেন তপন, দেলোয়ার হোসেন জনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমান শহরের ঈদগাহ মাঠে উঠান বৈঠক করেন।
পরে কয়েকটি এলাকায় প্রচারণা চালান। নারায়নগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কাজি মনিরুজ্জামান মনির কাজিপাড়ায় উঠান বৈঠক ও কর্মীসভা করেন। এসময় উভয়ই দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা বিজয়ী হবেন। সকালে ফরিদপুর ৪ আসনে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আর ফরিদপুর কাড়কান্দি এলাকায় পথসভা করেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সকালে পৌর এলাকার হাসপাতাল রোড এলাকায় প্রচারনা চালান। এসময় উন্নয়নের প্রতিশ্রæতি দেন তিনি।
এদিকে ভোলা ৩ আসনে নৌকার প্রার্থী নুরুন নবী চৌধুরীর পক্ষে ভোট চাইতে গণ সংযোগ করেন চিত্রতারকারা। লক্ষীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সকালে নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে করেন। এছাড়া, শনিবার সকাল থেকেই গণসংযোগে অংশ নেন কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী আহম মুস্তফা কামাল এবং কুমিল্লা ৬ আসনের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার। এসময় তারা সরকারের নানা উন্নয়নচিত্র তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট চান।
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
