সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থী আইনজীবীদের ভাঙচুর
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতেতে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ফের হট্টগোল, ধস্তাধস্তি, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। হট্টগোলের এক পর্যায়ে সমিতির সম্পাদকের কক্ষে ভাঙচুর চালান বিএনপিপন্থী আইনজীবীরা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার রায় নিয়ে সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীরাও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর পৌনে ২টার দিকে মিছিল নিয়ে তারা সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এলে সেখানে বিএনপিপন্থীদের মিছিলের মুখোমুখি হন।
পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে ধাক্কাধাক্কির শুরু হলে পরে তা রূপ নেয় ধস্তাধস্তিতে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষে ভাঙচুর চালান। তারা সম্পাদক ও সভাপতির কক্ষে সাঁটানো নেমপ্লেটও খুলে ফেলেন।
এই হট্টগোল-ভাঙচুরের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে আইনজীবীদের ওপর হামলা হয়েছে। পরে তারা সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সংবাদ সম্মেলনের পর সম্পাদকের কক্ষের সামনে দিয়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম।
এ সময় তারা (আওয়ামীপন্থী আইনজীবীরা) আমাদের এক নারী আইনজীবীকে হেনস্তা করেন। এর প্রতিবাদ করলে আওয়ামীপন্থী আইনজীবীরা তেড়ে আসেন। এক পর্যায়ে তাদের কিছু আইনজীবী সম্পাদকের কক্ষের জানালা ভাঙচুর করেন। এখন তারাই আবার আমাদের ওপর দায় চাপাচ্ছেন।’
সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা
তারেক রহমান ও জোবাইদা রহমানের সাজার রায়কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘সরকার চলমান আন্দোলন ও গণতন্ত্রের সংগ্রাম বন্ধ করার হীন চক্রান্তে আদালতকে ব্যবহার করে একের পর এক ফরমায়েশি সাজা প্রদান করে চলেছে, যা দেশের কোনো মানুষ বিশ্বাস করে না।’
লিখিত বক্তব্যে কায়সার কামাল আরো বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন বানাচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। বিচারকদের দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। ফলে এ রায় আমরা প্রত্যাখ্যান করছি।’
পরে সংবাদ সম্মেলন থেকে রায়ের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেন এই বিএনপি নেতা। আগামী ৬ আগস্ট দেশের সব জেলা আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
