‘সাম্প্রদায়িক অপশক্তি সমূলে উৎপাটন করতে হবে’
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯
সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি শুধু সংখ্যালঘুদের শত্রু নয়, এরা সারাদেশের শত্রু। আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে সবাই মিলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করি।
শুক্রবার রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাই তিনি এ কথা বলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
ওবায়দুল কাদের বলেন, অসত্য ও অকল্যাণের বিরুদ্ধে সত্য, সুন্দর ও কল্যাণের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তেমনি সুদিনের প্রত্যাশায় সবাইকে শ্রীকৃষ্ণের চেতনায় উজ্জীবিত হতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু বান্ধব সরকার, এই সরকার যতদিন আছে ততদিন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বীগ্ন হওয়ার কোন কারণ নেই। শেখ হাসনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখন সংখ্যালঘু সম্প্রদায় তাদের দুর্গোৎসবসহ সব উৎসব অত্যন্ত নিরাপদ পরিবেশে উদযাপন করে থাকেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায় উন্নীত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিবেশীর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, সম্পর্কের কোন টানাপোড়েন নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লী সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর দিল্লী সফরের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক গঠনমূলক অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে এবং বিরাজমান অমিমাংসিত সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে আরেক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি এদেশের মানুষ সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকেও এগিয়ে যাচ্ছে। দেশের সব ধর্ম, বর্ণ নির্বিশেষে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছে। এদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, তা উপমহাদেশে অন্যান্য দেশের জন্য অনুকরণীয়।
আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহকে টার্গেট করে সিটি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে উল্লেখ করে তিনি সব ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রিয় প্রভুর কাছে প্রার্থনা করেন যাতে আমাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দেন।
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল, সারাবিশ্ব এটা জানে। অসাম্প্রদায়িক দেশ দেখতে হলে এদেশে আসতে হবে। যেকোন ব্যক্তির ধর্মীয় ও বাক স্বাধীনতা নিশ্চত করতে সরকার বদ্ধপরিকর। এখানে সব ধর্মের মানুষ সুন্দর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে।
জন্মাষ্টমীর মিছিলটি পলাশী থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
