সাগরে ১৩০০ যাত্রীর দুর্বিষহ রাত
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২
ফের ইঞ্জিনে ত্রুটি। ফের দুর্ভোগ। সেন্টমার্টিন রুটে চলাচল করা 'বে-ওয়ান ক্রুজ' জাহাজের এটা যেন সাধারণ চিত্র। গত ২৪ ফেব্রুয়ারি রাতে ইঞ্জিনে আগুন লেগেছিল এই জাহাজে। এক হাজার পর্যটকের রাত কেটেছে সীমাহীন আতঙ্কে। সেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় মঙ্গলবারও। এবার দুর্বিষহ রাত কেটেছে ১ হাজার ৩০০ যাত্রীর। সেন্টমার্টিন থেকে কক্সবাজার পর্যন্ত ৫ ঘণ্টার ভ্রমণ শেষ হয়েছে ১৪ ঘণ্টায়। অন্য একটি জাহাজ গিয়ে মধ্য সাগর থেকে উদ্ধার করে নিয়ে আসে যাত্রীদের।
জাহাজের যাত্রী এক চিকিৎসক জানান, মঙ্গলবার ভোর ৫টায় স্ত্রীকে নিয়ে কক্সবাজারের ঘাটে আসেন সেন্টমার্টিন যাওয়ার জন্য। পরদিন ভোর ৫টায় কক্সবাজার ফিরেছেন। ফেরার সময় প্রায় ১৪ ঘণ্টা কেটেছে জাহাজে। ইঞ্জিনে ত্রুটি হওয়ার খবর শুনে খুব আতঙ্কে ছিলেন। তাঁদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পুরো পরিবার। শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় তীরে উঠলেও দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে।
এত দীর্ঘ সময় জাহাজে অবস্থান করায় চরম ভোগান্তি ও কষ্টের সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। সবচেয়ে বেশি কষ্টে পড়ে শিশুরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। এ জন্য জাহাজ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অসহযোগিতাকে দুষছেন তাঁরা। বসার জায়গা না পাওয়ায় ১৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বলেও অভিযোগ অনেকের। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা পর্যটকবাহী প্রমোদতরী বে-ওয়ান ক্রুজ রাত ৯টার দিকে গভীর সমুদ্রে আটকে যায়। জাহাজটিতে এক হাজার তিনশর বেশি পর্যটক ছিলেন বলে জানা গেছে। বুধবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রীদের বহনকারী অপর জাহাজ বার আউলিয়া এসে পৌঁছায়।
বেশিরভাগ যাত্রীর অভিযোগ, এফভি কর্ণফুলী এক্সপ্রেস এবং এফভি বার আউলিয়ার টিকিটের টাকা নিয়ে যাত্রীদের বে-ওয়ানে ওঠানোর কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। কয়েকজন যাত্রী বলেন, সব যাত্রীকে খাবার সরবরাহের কথা থাকলেও মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে।
পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া মোহাম্মদ বিদ্যুৎ নামের এক যাত্রী জানান, সোমবার ভোরে এফভি বার আউলিয়া জাহাজের টিকিট কেটে কক্সবাজার থেকে সেন্টমার্টিন ভ্রমণে যান তাঁরা। এক রাত অবকাশ যাপনের পর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারগামী এফভি বে-ওয়ানে ওঠেন। সেদিন রাত ৮টার মধ্যে কক্সবাজার পৌঁছার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। অতিরিক্ত যাত্রী বহন করার কারণে গভীর সমুদ্রে তিনবার জাহাজ বদল করে কর্তৃপক্ষ। এফভি বে-ওয়ান থেকে এফভি বার আউলিয়ায়, এভাবে পুরো রাত গভীর সমুদ্রে কেটে যায়।
লিটন নামের এক ব্যবসায়ী বলেন, মাঝসমুদ্রে বে-ওয়ান জাহাজ থেকে বার আউলিয়া জাহাজে ওঠানোর সময় দুটি সিঁড়ি ব্যবহার করে জাহাজ কর্তৃপক্ষ। এর মধ্যে একটি সিঁড়ি হঠাৎ ভেঙে পড়ে। এতে তাঁর দুই সন্তান ভয়ে আঁতকে ওঠে। জাহাজ বদলের কারণে তাঁর স্ত্রী ও বড় সন্তান এক জাহাজে আর ছোট সন্তানসহ তিনি ছিলেন অন্য জাহাজে। পুরো রাত পার হয়েছে আতঙ্কে। সকালে কক্সবাজার পৌঁছালে স্বস্তি ফিরে আসে। সালাহ উদ্দিন নামের আরেক যাত্রী বলেন, 'বে-ওয়ান ক্রুজে করে এবার সেন্টমার্টিনে গিয়ে বাজে অভিজ্ঞতা হলো। জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এর জন্য দায়ী। জাহাজে এক সিট তিনজনের কাছে বিক্রি করছে টাকার লোভে। আর যাত্রীদের যে সিট ভাড়া করে সেন্টমার্টিনে যাওয়ার কথা, সেটি তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে পড়ে। কারণ, পুরো জাহাজে মানুষ আর মানুষ। বাড়তি টাকার লোভেই ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নেওয়া হয়েছিল জাহাজে। জাহাজের ভেতর ঠাসাঠাসিতে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সবার।'
এ বিষয়ে কর্ণফুলী ক্রুজ লাইনের কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, জোয়ার-ভাটাজনিত কারণে বার আউলিয়া জাহাজে করে গভীর সমুদ্র থেকে কক্সবাজার ঘাটে যাত্রীদের ফেরত আনতে সময় লেগেছে। এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। জাহাজে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা ছিল। তবে যাত্রীদের লাইফ জ্যাকেট সরবরাহ করার মতো পরিস্থিতি হয়নি বলেই কাউকে দেওয়া হয়নি। দেরিতে হলেও সব যাত্রী নিরাপদে ফিরেছেন। আর যাতে এমন সমস্যা না হয়, সে জন্য নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, 'পর্যটকরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সে জন্য জাহাজ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা আবার ঘটলে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে এক হাজারের মতো পর্যটক নিয়ে বে-ওয়ান ক্রুজ জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে চট্টগ্রাম ঘাট থেকে রওনা হয়েছিল। দুই ঘণ্টা চলতে না চলতেই জাহাজের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন ও ধোঁয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জাহাজে থাকা সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়েছিল।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
