সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশি কমিউনিটি অব সাউথ ক্যারোলাইনার বার্ষিক বনভোজন ও মিলনমেলা গত ২৪ অক্টোবর শনিবার লেক্সিংটনের পাইন আইল্যান্ড স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। সপ্তাহজুড়ে কর্মব্যস্ততা, আর ছুটির দিনে গ্রোসারি ও রান্নার ব্যস্ততার ফাঁকে দিনটি কমিউনিটির সবার জন্য আনন্দের উপলক্ষ্য হয়ে উঠে। সকাল থেকেই বনভোজনস্থলে আসতে শুরু করেন অতিথিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোলাহলও বাড়তে থাকে। ঝালমুড়ি আর চা খেতে খেতে ছোট ছোট দলে আড্ডায় মেতে ওঠেন অনেকে। শিশু-কিশোরেরাও খুঁজে নেয় নিজেদের খেলার সঙ্গী। কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে বনভোজনস্থল কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।
লেকের স্বচ্ছ পানিতে নীল আকাশের ছায়া। সেই আকাশেই দেখা মেলে বাংলার চিরায়ত রঙিন ঘুড়ির। আব্দুল্লাহ এম. খানের উদ্যোগে আনা ঘুড়িটি ওড়ানোর ব্যবস্থা করেন আরশাদুজ্জামান সুমন। পুরুষদের কেউ ক্যারম খেলায়, কেউবা দেশ-বিদেশের রাজনীতি নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন। নারীরা মেতে ওঠেন খোশগল্পে ও ছবি তোলায়।
এবার খাবারের আয়োজন ছিল পটলাক পদ্ধতিতে। শাহানা হাসানের তত্ত্বাবধানে কমিউনিটির অভিজ্ঞ রাঁধুনিদের মধ্যে ভাগ করে দেওয়া হয় বিভিন্ন পদ। সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দমতো খাবার তুলে নেন।
খাবার শেষে শুরু হয় খেলাধুলার পর্ব। শিশুরা মেতে ওঠে বিস্কুট দৌড় প্রতিযোগিতায়। বিশেষ আকর্ষণ ছিল শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’ পর্ব। নানা সাজে এতে অংশ নেয় তারা। কেউ সেজেছিল বাংলার গ্রামের বধূ, কেউ পরি, কেউ হ্যালোইনের সাজে; কেউবা স্পাইডারম্যান, আবার কেউ মুক্তিযোদ্ধা।
সমানসংখ্যক নারী ও পুরুষের দুটি দলের মধ্যে সুতা দিয়ে হাতের স্পর্শ ছাড়াই হ্যাঙ্গার পাসিং খেলা হয়। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস আর করতালির মধ্যে নারীদের দল বিজয়ী হয়। খেলাধুলার পর্ব শেষে আয়োজনের অন্যতম উদ্যোক্তা ড. জিয়া হাসান ও শাহানা হাসান অংশগ্রহণকারীদের হাতে ফুল তুলে দেন। বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয় পদক। কমিউনিটির পরিচিত মুখ সোহরাব হোসেন এ বছর ইউএস আর্মির মেজর পদ থেকে অবসর নিয়েছেন। যুক্তরাষ্ট্রে তাঁর বিশেষ অবদানের জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
