সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারত্বের অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী। শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী নয়, বরং জাতীয় উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও সশস্ত্র এক নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত ২৩ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রথম সমন্বিত অভিযানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আইরিন খান বলেন, তিন বাহিনীর সেই সম্মিলিত অভিযান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় সক্ষমতা ও সহনশীলতার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় তাঁদের অবদান বাংলাদেশের শান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা ও প্রতিরক্ষা অ্যাটাশেগণসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত আইরিন খান জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
