সরকার তাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে: মির্জা ফখরুল
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২
আজকাল ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। আর এজন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতারের হিড়িক শুরু করেছে।
বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে আইনের শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। স্বাধীন দেশে গণতন্ত্রকে কবর দিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। মানুষ এক ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন যাপন করছে। কিন্তু জনগণের প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।
বুধবার থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, বাসায় বাসায় হানা ও হয়রানীর অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, নজিরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের যে উত্থান ঘটেছে তাতে দিশেহারা হয়ে পড়েছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তাই মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বেপরোয়াভাবে জুলুম-নির্যাতন চালানো শুরু করেছে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় রংপুর জেলা বিএনপি’র সদস্য ও গঙ্গাচড়া উপজেলার সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু’র জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ এখন চরম দুর্ভোগে নিপতিত। আর তখনই কর্তৃত্ববাদী আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করতে সাঁড়াশী অভিযান শুরু করেছে।
বুধবার থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জাহান জাহান, দারুস সালাম থানাল সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ১১ নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া পাভেল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (গংগা), ২০ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক চন্দন ও পল্টন থানা শ্রমিক দলের আহবায়ক আবু তাহেরকে গ্রেফতার ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজসহ অনেক নেতাকর্মীদের বাসায় বাসায় গ্রেফতারের উদ্দেশ্যে হানা দিচ্ছে পুলিশ। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, ইতোপূর্বে মিথ্যা মামলায় আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র দফতর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ খানকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাঁদপুর জেলা কারাগারে কারান্তরীণ রাখা হয়েছে। অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশী অভিযান ও হয়রানী বন্ধের আহবানও জানান তিনি।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
