সরকারের বিরুদ্ধে তথ্য প্রকাশ না করার নির্দেশ
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩
আইন-কানুন মেনে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া কোনোভাবেই যেন সরকারের বিরুদ্ধে কোনো মেসেজ বা তথ্য প্রকাশ না পায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি চিঠিপত্র, আদেশ-নির্দেশ জারির আগে সতর্কতার সঙ্গে বারবার নিশ্চিত হয়ে করতে বলা হয়। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য।
উলিখিত বৈঠকটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা ছিল। কিন্তু সেখানে কমিটির সদস্যরা (সচিব) ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। অর্থাৎ এটি এক ধরনের ‘অনানুষ্ঠানিক’ সচিব সভায় পরিণত হয়েছে- এমন মন্তব্য করেছেন কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। যদিও মন্ত্রিপরিষদ সচিব এটি অস্বীকার করেছেন।
বৈঠকে বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনীতিবিদরা সমাধান করবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হলো আইনের মধ্যে থেকে নিজেদের দায়িত্ব পালন করা। সেক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না। গাফিলতি প্রদর্শন করা যাবে না। এখন সরকারের চলতি মেয়াদের শেষ সময়। ৫ মাস পর জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারাও যেন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া যে কোনো ফাইল ছাড়ার আগে গভীর মনোযোগ দিয়ে পড়ে ছাড়তে হবে।
বৈঠকে উপস্থিত একাধিক সচিব প্রায় অভিন্ন তথ্য দিয়ে যুগান্তরকে বলেন, সচিবদের উদ্দেশে মন্ত্রিপরিষদ বলে, শেষ সময় সরকারের বিরুদ্ধে অনেক গুজব ঢালাপালা গজাবে। কোনো ধরনের অনির্ভরযোগ্য কোনো তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সব বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে ভুলে কিছু করা যাবে না। ভুল করার সময় এখন নয়। এই মুহূর্তে কারো ভুল ক্ষমার অযোগ্য হিসাবে বিবেচিত হবে। আপনাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
তারা আরও জানান, সম্প্রতি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে লুটেরা মডেল অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অতিরিক্ত সচিব এসএম হামিদুল হক এবং উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমান। এ বিষয়টি সরকার এবং প্রশাসনকে মারাত্মক ধরনের ভাবমূর্তি সংকটে ফেলেছে। এ ধরনের কোনো ঝামেলা কেউ যেন সৃষ্টি না করেন সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। সরকারি কর্মকর্তা হিসেবে আইন, বিধিবিধানের আলোকে নিজেদের কর্তব্যকর্মে সতর্কতার সঙ্গে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময় অলিখিত সচিব সভা কেন- এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানান, আলাদা করে মিটিং করলে হয়তো আকর্ষণ আরও বেশি হবে, তাই প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির মিটিংয়ের সঙ্গে সচিবদের ডেকে পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে আছেন। তিনি দেশে অবস্থানকালে সব সচিব একত্রে বসা হয়ে ওঠে না। কারণ অনেক সময় প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে হয়। তাই সুযোগ বুঝে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভার সঙ্গে সবাই একসঙ্গে বসা হয়ে গেল।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি। সচিব সভার নোটিশ সচিব সভা উল্লেখ করে জারি করা হয়। এটা সচিব সভা নয়। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভা।
হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব- গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে মাহবুব হোসেন বলেন, বিশেষ কোনো মিটিং নয়। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি। আলাদা করে সচিব সভা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব বিষয় আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অনুমোদনের বিষয় ছিল সেগুলো আমরা করেছি।
মন্ত্রিপরিষদ আরও জানায়, সরকারি হাসপাতালের নিয়োগবিধি অনুমোদন দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।
নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আমরা আলাদা কোনো সচিব সভা করিনি। মাঠ প্রশাসনের নির্বাচনের আগে কীভাবে কাজ হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা- প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না, না। এ রকম কোনো বিষয় ছিল না।
মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, অর্থায়ন নিয়ে যেখানে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে, সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেন, সে বিষয় নিয়ে কথা হয়েছে।
নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মাহবুব বলেন, না না, ওইসব নিয়ে আলোচনা হয়নি।
কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে- এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
