সমাবেশে আ.লীগ নেতারা যা বললেন
নিউজ ডেক্স
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
বিজয় উৎসবে আজ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আওয়ামী লীগের নেতারা একাদশ সংসদ নির্বাচনে বিজয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার অবদানের কথা স্বীকার করেন। তাঁরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখেছে দেশের মানুষ। তাদের অকুণ্ঠ সমর্থনেই তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আর শেখ হাসিনা এখন বিশ্ব নেতৃত্বের কাতারে শামিল হয়েছেন।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এবার নৌকায় ভোট দিয়েছে। নতুন আলোর দিন উপহার দেওয়ার জন্য এ বিজয় উপহার দিয়েছে।
দলের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী বলেন, এবারের বিজয় জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার বিজয়। গ্রামের যে শিশুটি বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধ শুঁকে, এই বিজয় তার বিজয়। ১১ লাখ রোহিঙ্গাকে সমুদ্রের পানিতে নিক্ষেপ না করে মায়ের মমতা দিয়েছেন যিনি, সেই মানবিকতার বিজয়। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ভেঙে জনতার বিজয়।
আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেন, তাঁরা বাংলাদেশকে অনুসরণ করতে চান। আজ বাংলাদেশ সারা বিশ্বের মডেল।
দলের আরেক জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বলেন, রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা না থাকে । এ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য অনেক চড়াই-উতরাই পার হয়ে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়ে শেখ হাসিনা লড়াই করে যাচ্ছেন।
আমু বলেন, ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামভিত্তিক উন্নয়ন শুরু করেছিলেন। এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে । শেখ হাসিনার মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সম্ভব।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।
আজ আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রীর ভাষণের আগে নির্বাচনে বিজয়ে শেখ হাসিনার উদ্দেশে লেখা অভিনন্দনপত্র পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘মৃত্যুর মিছিলে আপনি গেয়েছেন জীবনের জয়গান। কথা দিয়ে কথা রাখার রাজনৈতিক সংস্কৃতি আপনি ফিরিয়ে এনেছেন।’
কাদের বলেন, জনগণ রায়ের মাধ্যমের প্রমাণ দিয়েছে সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশের পক্ষে। শুধু রাজনৈতিক নেতা নন, রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা আজ বিশ্ব নেতৃত্বের কাতারে।
আজকের সভা পরিচালনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
