সপ্তমবার ওয়াসার এমডি হচ্ছেন তাকসিম!
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩
তিন বছরের জন্য আবারও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান। মঙ্গলবার ঢাকা ওয়াসা বোর্ডের ৩০৬তম বৈঠকে এ বিষয়ক প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ওয়াসা ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সাতজন বোর্ড সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে তিনজন সদস্য পুনর্নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান। তাদের আপত্তির বিষয়টি আমলে না নিয়ে বোর্ড প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।
ঢাকা ওয়াসা বোর্ডের মোট সদস্য ১৩। এর মধ্যে এমডি ও বোর্ড চেয়ারম্যান পদাধিকার বলে সদস্য। পক্ষে মত দেওয়া সদস্যদের মধ্যে এমডি তাকসিম এ খান নিজে ও বোর্ড চেয়ারম্যান ড. সুজিত কুমার বালাও ছিলেন। আপত্তি দেওয়া বোর্ড সদস্যরা হলেন– ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একেএম আব্দুল হামিদ, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ ও ইনস্টিটিউব অব চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশের সহসভাপতি সাব্বির আহমেদ। উপস্থিত অন্য দু’জন সদস্য হলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন রশিদ শুভ্র এবং সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বোর্ড সভার প্রস্তাবে সরকার অনুমোদন দিলে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত এমডি থাকতে পারবেন তাকসিম এ খান। পাশাপাশি টানা ১৭ বছর ঢাকা ওয়াসার এমডি পদে থাকার রেকর্ডও তৈরি হবে।
এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যান সুজিত কুমার বালাকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে এক বোর্ড সদস্য নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, ‘আমরা এমডি নিয়োগের নিয়ম জানতে চেয়েছিলাম। তারা কোনো নিয়ম দেখাতে চান না। তারা শুধু বর্তমান এমডির মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর পক্ষে কথা বলেন। তিনজন বোর্ড সদস্য এতে আপত্তি দিয়েছিলেন। তাদের আপত্তি আমলে নেওয়া হয়নি।’
আরেক বোর্ড সদস্য ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, ‘বোর্ডে আলোচনা হয়েছে, বর্তমান এমডি আগামীতে দায়িত্ব পালন করতে চাইলে তাঁর মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হোক। কারণ তিনি অনেক অভিজ্ঞ ব্যক্তি। নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও তাঁর চেয়ে যোগ্য লোক পাওয়া কঠিন হবে। এ জন্য নিয়ম-নীতির মধ্যে থেকে বর্তমান এমডির মেয়াদ বাড়ানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দিয়েছেন।’
চুক্তি অনুযায়ী তাকসিম এ খানের মেয়াদ আগামী ১৩ অক্টোবর শেষ হওয়ার কথা। ২০০৯ সালের ১৪ অক্টোবর তিনি প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পান। পরবর্তী সময়ে দফায় দফায় তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে। টানা ১৪ বছর দায়িত্ব পালনের পর আবারও এমডি থাকার আগ্রহ দেখান তিনি। এ নিয়ে তাকসিম এ খানের সঙ্গে সাবেক বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফার দূরত্ব দেখা দেয়। এমডির বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠিও দিয়েছিলেন গোলাম মোস্তফা। এর পর গত ২১ মে গোলাম মোস্তফাকেই অব্যাহতি দেয় মন্ত্রণালয়।
গোলাম মোস্তফা বলেন, ‘এমডির মেয়াদ শেষের দিকে হওয়ায় আমি নিয়ম মতো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এমডি নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। এটা তাকসিম সাহেব মেনে নিতে পারেননি। এ জন্যই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এমডি নিয়োগে নিয়ম
ঢাকা ওয়াসার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দায়িত্বরত এমডির মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম তিন মাস আগে একাধিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র চাওয়া হয়। ওয়াসা বোর্ড আবেদনপত্র যাচাই-বাছাই করে সর্বাধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকা করবে। বোর্ড সদস্যরা তাদের সাক্ষাৎকার নিয়ে নম্বর দেবেন। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তিন থেকে পাঁচজনের একটি তালিকা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে হয়। মন্ত্রণালয় যাচাই-বাছাই করে তিনজনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে। প্রধানমন্ত্রী একজনকে এমডি পদের জন্য চূড়ান্ত করেন।
তাকসিম এ খান তিন বছরের জন্য প্রথম নিয়োগ পাওয়ার পর ২০১২ সালের অক্টোবরে তাঁর মেয়াদ শেষ হয়। পরে মন্ত্রণালয় দুই দফা তাঁর মেয়াদ বাড়ায়। ২০১৫ সালে ওয়াসা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দিলে বর্তমান এমডিই আবার নিয়োগ পান। পরে আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে বোর্ডের মাধ্যমে তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
