সন্ধ্যার পর সাভারের অলিগলি চলে যায় ছিনতাইকারীদের দখলে!
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২
সাভার ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। উপজেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় সন্ধ্যার পরই বিভিন্ন অলিগলির মোড়ে ছিনতাই প্রায় নিত্যদিনের ঘটনা। বাদ যাচ্ছে না সড়ক-মহাসড়কও। গভীর রাতে সড়কে চলাচলরত গাড়িতে পাথর, ইটের টুকরা ও ডিম নিক্ষেপ কিংবা যাত্রীবেশে কেড়ে নেওয়া হয় যাত্রী ও চালকদের সর্বস্ব।
সাভার বাজার বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় একাধিক বৃহত্ শপিংমলসহ বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, দোকানপাট, স্বর্ণের দোকান, বাজার, স্কুল, কলেজ ও সরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে এ স্ট্যান্ড ও আশপাশ এলাকাটি পরিণত হয়েছে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বিচরণ ভূমিতে। ঢাকা-আরিচা মহাসড়কেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। একাধিক তরুণ যুবক ঘুরে ঘুরে বিক্রি করছে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। আর একটু সন্ধ্যা বা রাত হলেই বিভিন্ন গলির মোড়ে অবস্থান নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষের টাকাপয়সা লুটে নিচ্ছে তারা।
সম্প্রতি সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন পটুয়াখালী জেলার কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। এ সময় ছিনতাইকারীরা তার পেটে, বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার হোতা ট্যারা রাসেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে সাভারের ব্যাংক টাউন এলাকায় এক অটোরিকশা চালকের হাত-পা বেঁধে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা। অটোরিকশাটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের সামনে পৌঁছলে তিন ছিনতাইকারী চালককে মারধর শুরু করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ঐ চালককে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ ভোরে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক এবং তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সাভার পৌরসভার গেন্ডা মহল্লার বিলপাড়ে সম্প্রতি অটোরিকশা চালক আমিনুলকে মারধর করে অটোরিকশা ছিনতাই করা হয়। বাজার বাসস্ট্যান্ডে গত শুক্রবার এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঐ নারীর কান কেটে যায়।
অনুসন্ধানে জানা গেছে, গেন্ডা বাসস্ট্যান্ড, শিমুলতলা, উলাইল, পাকিজা মোড়, সিঅ্যান্ডবি, পল্লী বিদ্যুৎ, রাঙ্গাবন নার্সারি, বাইপাইল, কবীরপুর, জামগড়াসহ প্রায় ২০টি স্পটে ছিনতাইকারীদের বিচরণ রয়েছে। এ চক্রটি তিন-চার ভাগে বিভক্ত হয়ে এ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করছে। তারা একের পর এক ছিনতাই, চুরি, মাদক ব্যবসা করে বেড়ালেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। দূরদুরান্ত থেকে আসা ক্রেতারা মার্কেটে আসার পথে কিংবা ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ছে। সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউমার্কেট ও সিটি সেন্টারের আশপাশে ওত পেতে বসে থাকে ছিনতাইকারী চক্রটি। একাধিক ব্যক্তির অভিযোগ, এ চক্রটি নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত অবস্থায় মার্কেটের আশপাশে রাস্তায় তাদের ঘোরাঘুরি করতে দেখা যায়।
সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ চক্রটিকে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীদের পুলিশকে জানানোর জন্য তিনি পরামর্শ দেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
