সংসদ উপনেতা, ডেপুটি স্পিকার ও হুইপ হিসেবে আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা, উপনেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নির্ধারণ করে জাতীয় সংসদের স্পিকার বরাবর চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর থেকেই জল্পনা-কল্পনা চলছে, সংসদের বাকি জায়গাগুলোতে কারা স্থান পাচ্ছেন।
এ নিয়ে সরকার সংশ্লিষ্ট ও আওয়ামী লীগ হাইকমান্ডে চলছে নানা আলোচনা। তাদের ভাষ্য অনুযায়ী, গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করেছেন। চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর গত ৭ জানুয়ারি নতুন সরকারের মন্ত্রিসভায় গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের নীতিনির্ধারণী মহল মনে করছে, নবগঠিত মন্ত্রিসভায় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের প্রভাবশালী ও অপেক্ষাকৃত প্রবীণদের স্থান হয়নি। এরপর থেকেই জল্পনা-কল্পনা চলছে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপ কারা হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী মোটামুটি নিশ্চিত। ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিষয়টি অনেকটা অনিশ্চয়তায় রয়েছে। ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু।
ওই নেতাদের তথ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে সংসদ উপনেতার দায়িত্ব নাও পেতে পারেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সেক্ষেত্রে সংসদ উপনেতা হিসেবে দেখা যেতে পারে সদ্য সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য মতিয়া চৌধুরী।
জানা গেছে, পরিবর্তন হতে পারে সরকারদলীয় চিফ হুইপের পদও। দশম সংসদে চিফ হুইপ ছিলেন আ স ম ফিরোজ। একাদশ জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ হতে পারেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। তবে হুইপ হিসেবে পুনরায় দায়িত্ব পেতে পারেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
বিগত সংসদে দায়িত্বে থাকা সরকারদলীয় হুইপ পদ থেকে বাদ পড়তে পারেন দুজন। সেখানে একাদশ জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ হিসেবে আসতে পারেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সংসদীয় দলের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে সংসদ সদস্যরা নির্বাচিত করেছেন। সংসদীয় দলের সভায় সংসদ নেতাই উপনেতা, চিফ হুইপ ও হুইপ নির্বাচিত করবেন।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
