শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোর জন্য ৩৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ থাকলেও শিক্ষা খাতে সুস্পষ্ট পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করতে না পারার অভিযোগ উঠেছে মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে। দায়িত্ব নেওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির তুলনায় শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন কম বলে দাবি করছেন শিক্ষা অধিকারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাবেক নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের জেনারেল কাউন্সেল এবং ব্রুকলিন কলেজের ইমেরিটাস অধ্যাপক ডেভিড ব্লুমফিল্ডের অভিযোগ, প্রায় ৯ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য শুধু প্রচার নয়, বাস্তব অগ্রগতি প্রয়োজন। জাতিগত বৈষম্য, স্কুলে শিক্ষার্থী ভর্তি কমে যাওয়া এবং স্কুল একীভূত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মামদানি এখনো বড় কোনো পরিকল্পনা তুলে ধরতে পারেননি।
ব্লুমফিল্ড বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই মামদানি সরকারি স্কুলগুলোর ওপর মেয়রের একক কর্তৃত্ব বজায় রেখেছেন। তার মতে, সাবেক মেয়র এরিক অ্যাডামস কিংবা মাইকেল ব্লুমবার্গের মতো মামদানিরও এখন পর্যন্ত স্পষ্ট শিক্ষা এজেন্ডা নেই।
‘ক্লাস সাইজ ম্যাটারস’র প্রতিষ্ঠাতা লিওনি হাইমসনও প্রশাসনের শিক্ষা কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, মামদানি প্রগতিশীল ও সক্রিয় শিক্ষা এজেন্ডার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালালেও অ্যাডামস প্রশাসনের তুলনায় কে-১২ শিক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, শ্রেণিভেদে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ২০ থেকে ২৫ জনের মধ্যে রাখার বিধান রয়েছে। অ্যাসেম্বলিম্যান থাকাকালে মামদানি এ আইন সমর্থন করেছিলেন। কিন্তু মেয়র হওয়ার পর আইনটি বাস্তবায়নের সময়সীমা দুই বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইমসন। তার ভাষ্য, ক্লাসের আকার ছোট করার বিষয়ে মামদানি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিলেন, অথচ দায়িত্ব নেওয়ার পর বাস্তবায়নের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।
নিউইয়র্ক সিটির সরকারি স্কুল ব্যবস্থায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। নিউইয়র্ক পোস্টের এক বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অন্য দুই বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট লস অ্যাঞ্জেলেস ও শিকাগোর তুলনায় নিউইয়র্কে প্রতি শিক্ষার্থীর পেছনে প্রায় ৫০ শতাংশ বেশি অর্থ ব্যয় করা হয়।
ব্লুমফিল্ডের প্রশ্ন, এত বিপুল অর্থ সঠিক জায়গায় ব্যয় হচ্ছে কি না। তার অভিযোগ, শিক্ষার্থী কমে যাওয়া স্কুলগুলোতে বরাদ্দ অব্যাহত থাকলেও অতিরিক্ত শিক্ষার্থীর চাপ সামলানো স্কুলগুলো প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে না।
চকবিটের বিশ্লেষণ অনুযায়ী, দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসে সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন কে-১২ শিক্ষা নিয়ে ২১টি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এর মধ্যে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড কর্মসূচির সম্প্রসারণ ও ডিসলেক্সিয়া শনাক্তকরণ উদ্যোগের বিষয়ও ছিল। একই সময়ে মামদানি প্রশাসন এ বিষয়ে ১১টি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
তবে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে অংশীদারত্বে সিটির প্রথম ‘টু-কে’ কর্মসূচি চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন হাইমসন। এ কর্মসূচির আওতায় দুই বছর বয়সী শিশুদের প্রারম্ভিক শিক্ষা ও শিশুযত্নের সুযোগ দেওয়ার কথা রয়েছে। তবে পাঁচ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের বিষয়ে প্রশাসনের মনোযোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
হাইমসন ও ব্লুমফিল্ড উভয়েই মেয়র মামদানি এবং শিক্ষা চ্যান্সেলর কামার স্যামুয়েলসের প্রতি কে-১২ শিক্ষাকে প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, স্কুলব্যবস্থার চলমান সংকট মোকাবিলায় প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর কৌশল।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
