লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২২ মে ২০২৬
নিউইয়র্কের বিশাল একালাজুড়ে গুরুত্বপূর্ণ সড়কে বাংলাদেশের পতাকায় ছেয়ে যায় প্যারেড গ্রাউন্ড। লাখ বাঙালির প্রাণের উচ্ছ্বাস, দেশাত্মবোধ, সংস্কৃতির বন্ধনকে সামনে রেখে গত ১৭ মে রোববার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’। এদিন সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন, শিশু-কিশোর, তরুণ-তরুণী, প্রবীণসহ নানা শ্রেণিপেশার মানুষ যোগ দেন এই আয়োজনে। রাস্তাজুড়ে ছিল লাল-সবুজের পোশাক, ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুন, বাংলা গান আর উৎসবের আমেজ। বাংলাদেশি কমিউনিটির নানা সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে এবারের আয়োজন পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল যৌথভাবে এই প্যারেডের আয়োজন করে। গরম আবহাওয়া উপেক্ষা করে বাঙালিয়ানায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে বাংলাদেশ ডে প্যারেডে। বাংলাদেশ ডে প্যারেডটি বাংলাদেশি অধ্যুাষিত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে এই প্যারেড শুরু হয় এবং ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। নানা রঙের পোস্টার, বাংলা নববর্ষের কার্টুন, নৃত্য, সংগীত, ঢাকঢোল সবকিছুর আয়োজন ছিল। এবারের বাংলাদেশ ডে প্যারেডে ব্যাপক সংখ্যক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মানুষের রঙিন উপস্থিতি, রঙিন উপস্থাপন পুরো এলাকাকে রাঙিয়ে তোলে। আনন্দে গানে, নৃত্যে- ঢাকঢোলে যখন প্যারেড এগিয়ে যাচ্ছিল, সেই সময় এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। হৃদয়ে ধারণ করা বাংলাদেশটি যেন চোখের সামনে ফুটে ওঠে। প্যারেডে মূলধারার রাজনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশ থেকেও নায়ক নায়িকা এবং শিল্পীরা আসেন। তারা যখন রাস্তা অতিক্রম করছিলেন, তখন ভিন দেশিরা তাদের উৎসাহিত করছিলেন।
প্যারেডের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী, আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া, ঢাকা জেলা সমিতির সভাপতি দুলাল বেহেদু, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন, নূরুল আমিন, লায়নস ক্লাবের সভাপতি জেফ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন, লায়নস ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, জেবিবিএর সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল হক, কম্যুনিটি অ্যাকটিভিস্ট নাসির আলী খান পল, আইনবিশেষজ্ঞ রফিক আহমেদ, মনির হোসেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য মিয়া মোহাম্মদ দুলাল, প্রবাসী মতলব সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা কবীর রতন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, বর্তমান সভাপতি আবু তাহের, কামাল হোসেন মিঠু, আরিফ হোসেন, আবুল কাশেম, আহসান হাবিব, জাবেদ উদ্দিন, আবুল কাশেম, খলিলুর রহমান, মামুন মিয়াজি, এবি সিদ্দিক পাটোয়ারি, সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালি, শিল্পী কামরুজ্জামান বকুল, আফতাব জনি, শাহ মহাবুব, মঈনুজ্জামান চৌধুরী, পুলিশ অফিসার এরশাদুল বারী, আহসান হাবিব, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সৈয়দ এনায়েত আলী, খুলনা সমিতির সভাপতি ওয়াহেদ কাজী এলিন, বক্সার সেলিম, মোহাম্মদ সোহেল হোসেন, মূলধারার রাজনীতিবিদ আমিন মেহেদী, আনিসুল কবীর জাসির, নওশাদ হোসেন, আব্দুর রশিদ বাবু, নূরে আলম জিকো, অরিফুর রহমান, আবুল কাশেম চৌধুরী, মজিবর রহমান, রেজওয়ান হক, লিটন আহমেদ, মাবহবুবুর রহমান, দেওয়ান কাউছার, সওয়োর খান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অ্যাসেম্বলিম্যান প্রার্থী শামসুল হক, হায়রাম মনসুরাত, বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন মফিজুর রহমান, বগুড়া সমিতির সভাপতি সাইফুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু, এস এম সোলায়মান পাটোয়ারি, সাংবাদিক আকবর হায়দার কিরণ, শো টইমের খায়রুল কবীর খোকন, মনিরুল ইসলাম, একেএম রফিকুল ইসলাম ডালিম, জহির মোল্লা, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য রুহুল আমিন সরকার, ডা. বর্ণালী হাসান, মূলধারার রাজনীতিবিদ দিলীপ নাথ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ফারুক হোসেন মজুমদার, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি কাজী সেলিম খান, সাবেক সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।
প্যারেড শুরুর আগে জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউ ও ৬৯ স্ট্রিটের বিশাল প্রান্তরে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের কারো হাতে ছিল বাংলাদেশের পতাকা, কারো হাতে ছিল ব্যানার, আবার কেউ এসেছিলেন ঐতিহ্যবাহী পাঞ্জাবি, শাড়ি কিংবা লোকজ পোশাকে। অনেকেই শিশুদের সাজিয়েছিলেন লাল-সবুজের রঙে। ছোট ছোট শিশুদের হাতে বাংলাদেশের পতাকা নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা উপস্থিত সবার নজর কাড়ে। এরপর বেলা ১২টার দিকে প্যারেড যাত্রা শুরু করে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিটের দিকে।
বাংলাদেশ ডে প্যারেডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শামিল হয়েছিলেন নিউইয়র্কে মূলধারার নেতৃবৃন্দ। প্যারেডে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন কংগ্রেস সদস্য গ্রেস মেং ও টম সুজি, নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস, অ্যাসেম্বলি মেম্বার ক্যাটালিনা ক্রুজ ও স্টিভেন রাগা, সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, সিনেট প্রার্থী হাইরাম মসসেরাত প্রমুখ। তারা বাংলাদেশি কমিউনিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ যে প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম. আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। প্যারেডের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্যারেড কমিটির আহ্বায়ক, জেবিবিএ’র সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, প্যারেড কমিটির চেয়ারম্যান, অ্যাটর্নি মঈন চৌধুরী, প্যারেড কমিটির সদস্য সচিব, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, চিফ কো-অর্ডিনেটর ছিলেন আব্দুল কাদের শিশির, ম্যানেজিং পার্টনার ছিল ফয়সাল আজিজ, প্যারেড মার্শাল আব্দুস সোবহান এবং চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি।
বাংলাদেশ ডে প্যারেডে আরো অংশ নেয় সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ফাইন আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), জ্যাকসন হাইটস এলাকাবাসী, প্রবাসী মতলব সমিতি, বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ক, প্রবাসী বরিশাল বিভাগীয় সমিতি, বরিশাল সিটি ও সদর সোসাইটি ইউএসএ, বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএ, পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, গ্রেটার খুলনা সোসাইটি, কুষ্টিয়া জেলা সমিতি, নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন, দোহার উপজেলা সমিতি ইউএসএ ইন্ক, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, ফার্স্ট এইড হোমকেয়ার, আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এবিসিএইচ), ফায়ার ডিপার্টমেন্ট নিউইয়র্কের (এফডিএনওয়াই) ফিনিক্স সোসাইটি, নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, ইয়থ ফর দ্য ইয়ুথ প্রমুখ সংগঠন। অ্যাসেম্বলি প্রার্থী শামসুল হক ও স্টেট সিনেটর প্রার্থী হাইরাম মনসেরাত ও তাদের সমর্থকেরা প্যারেডে স্বতস্ফূর্ত অংশ নেন। বহু বাংলাদেশি পরিবার নানা রঙের পোশাকে প্যারেড অংশ নেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
