রূপগঞ্জে নির্ঘূম রাত কাটাচ্ছে কুমারপাড়ার মৃৎ শিল্পীরা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
পহেলা বৈশাখ উৎসব সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুমারপাড়ার মৃৎ শিল্পীরা। ”পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রানের উৎসব”।
পহেলা বৈশাখ মানেই বাঙ্গালীর মনে নতুন আমেজ। আর এ পহেলা বৈশাখকে ঘিরে গ্রাম-গঞ্জের হাট বাজারে বসে বিভিন্ন রকমের মেলার পসরা। তখন ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মার সঙ্গে মেলাতে যাওয়া বায়না ধরে। মেলায় গিয়ে তাদের প্রথম পছন্দ থাকে মাটির তৈরী রকমারি খেলনা।
নববর্ষের আর মাত্র কয়েকদিন বাকি। আর এ মাটি দিয়ে মনের মাধুরী দিয়ে তৈরী করছেন বিভিন্ন রং বেরংয়ের পুতুল, সরা, ঘোড়া, হাতি, বানর, বাঘ, সিংহ, গরু, কুকুর, মাটির ব্যাংক, পাতিল, প্লেট ও বাচ্চাদের হাড়িপাতিলসহ নানা রকমের গৃহস্থালির তৈজসপত্র।
নববর্ষের আর সময় বেশী না থাকায় তাদের যেন নিশ্বাস ফেলারও সময় নেই। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎ শিল্পীরা। তাইতো তারা রং তুলির শেষ আচড় টুকু দিয়ে দিচ্ছেন তাদের তৈরী খেলনা পুতুলসহ ও গৃহস্থালির নানা রকম তৈজসপত্রে।
এ কাজে ছেলে বুড়ো থেকে শুরু করে পরিবারের সবাই একে অপরকে কাজে সাহায্য করছে। এ কাজে পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারীরাও। নারীরা তাদের হাতের নিপুন ছোঁয়ায় রাঙ্গিয়ে দিচ্ছেন খেলনা ও তৈজসপত্রগুলোকে।
সরেজমিনের ঘুরে দেখা গেছে, বাঙ্গালীর হাজার বছরের ঐতিয্য পহেলা বৈশাখকে সামনে রেখে মৃৎ শিল্পীরা বাহারি রং বেরংয়ের খেলনা ও গৃহস্থালির তৈজসপত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
বছরের অন্যান্য সময়ে তাদের ব্যস্ততা কম থাকলেও সামনে পহেলা বৈশাখ থাকার কারনে তাদের ব্যস্ততা একটুও বেশী। মৃৎ শিল্পীরা তাদের হাতের ছোয়ায় তৈরী করছে মনোমুগ্ধকর রকমারি খেলনা ও তৈজসপত্র। এসকল জিনিস তৈরী করতে মৃৎ শিল্পীদের হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়।
মৃত শিল্পীরা নিজেই মাটির তৈরী এসকল খেলনা ও গৃহস্থালীর তৈজসপত্র দূর দুরান্তে গিয়ে ফেরি করে বিক্রি করে আসে। আবার কখনো কখনো পহেলা বৈশাখের মেলা বা হাটবাজারে গিয়ে তারা নিজেরাই বিক্রি করতে চলে যায়। তাছাড়া ঢাকাসহ দেশের দূর দুরান্ত থেকে পাইকাররা এসে ভীড় জমায় এখানে।
পাইকারী দামে কিনে নিয়ে যায় হরেক রকমের খেলনা ও গৃহস্থালির তৈজসপত্র। কুমারপাড়া এলাকাতে প্রায় ২০ টি পরিবার মৃৎ শিল্পের সঙ্গে জড়িত। এসকল পরিবারের আয়ের প্রধান উৎস হচ্ছে মৃৎ শিল্প।
মৃৎ শিল্পী অমিত পাল জানান, পহেলা বৈশাখ সন্নিনিকটে হওয়ায় বছরের অন্যান্য সময়ের তুলনায় তাদের কাজের ব্যস্ততা অনেক বেশী। এসকল তৈজসপত্র তৈরী করতে প্রথমে তাদেরকে মাটি প্রস্তুত করতে হয়। মাটি প্রস্তুতের পর এগুলোকে বিভিন্ন ধরনের আকার দেয়া হয়। বিভিন্ন রকমের আকার দেয়ার পর খেলনা ও তৈজসপত্র গুলোকে রোদে শুকিয়ে আগুনে পুড়ে শক্ত করা হয়।
এরপর খেলনা ও তৈজসপত্র গুলোকে মৃৎ শিল্পীরা তার হাতের ছোয়া দিয়ে নানা রকমের রংয়ে রাঙ্গিয়ে দেয়। তারপর এগুলোর বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। পরে কুমারপাড়ার মৃৎ শিল্পীরা গ্রাম-গঞ্জের হাট বাজার ও মেলাতে নিয়ে গিয়ে বিক্রি করেন।
তবে, পর্যাপ্ত মাটির অভাবে এসব খেলনা ও গৃহস্থালির তৈজসপত্র তৈরী করতে প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হচ্ছে। এ কারণেই পেশাটি এখন প্রায় বিলুপ্তির পথে। এসকল মাটির খেলনা ও তৈজসপত্র বিক্রি করে আগের মত এখন আর লাভ করতে পারে না। তাই এক প্রকার বাধ্য হয়েই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় ঝুকতে হচ্ছে তাদের।
রেখা পালের স্বামী অখীল পাল জানায়, রেখা পাল একজন বাকপ্রতিবন্ধি। বাকপ্রতিবন্ধি হওয়ার কারণে কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা হয়নি। কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে সংসারের বোঝা না হয়ে রেখা পাল তার স্বামী অখীল পালকে এসব মৃৎ শিল্পের কাজের সাহায্য করেন।
সামনে বৈশাখ তাই রেখা পাল মাটির তৈরীর খেলনা ও গৃহস্থালীর বিভিন্ন তৈজসপত্র তৈরী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রেখা পাল নিজে কথা বলতে না পারলেও নিজের নিপুন হাতের ছোয়া দিচ্ছেন মাটির তৈরী খেলনা ও গৃহস্থালীর তৈজসপত্র গুলোকে।
রঞ্জিত পাল নামে এক পাইকার জানান, তিনি ঢাকা জেলার কাকরাইল এলাকার থেকে কুমারপাড়াতে মাটির তৈরী খেলনা ও গৃহস্থালীর তৈজসপত্র পাইকারীভাবে কিনতে এসেছেন। তিনি এখান থেকে মালামাল কিনে নিয়ে গিয়ে ঢাকাতে পহেলা বৈশাখের মেলাতে বিক্রি করবেন।
তিনি আরো জানান, মৃত শিল্প বাঙ্গালীর সংস্কৃতির সাথে আছে যুগ যুগ ধরে। কিন্তু বর্তমানে মৃত শিল্প এখন বিলুপ্তির পথে। মৃত শিল্পকে রক্ষা করতে হলে সরকারীভাবে উদ্যোগ নেওয়াটা জরুরি।
এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, কুমারপাড়ার অরুন পাল, বর্তমানে বিশ্ব পালসহ প্রায় ২০ টি পরিবার এ পেশায় সংযুক্ত রয়েছে বেশ কয়েক যুগ ধরে। মৃৎ শিল্প তাদের বাপ দাদার পেশা। তাই অনেকে এ পেশার সঙ্গে জড়িত রয়েছে।
আবার অনেকে এ পেশা ছেড়ে অন্যান্য পেশায় ঝুকে পড়েছে। আবার কেউ এ পেশার পাশাপাশি অন্য কাজ করে জীবিকা নির্বাহ করছে। তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এ পেশায় অনাগ্রহ প্রকাশ করছে।
গবেষক, কলামিষ্ট, লেখক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রানের উৎসব। আর মৃৎ শিল্প আমাদের সংস্কৃতির সঙ্গে আঙ্গাআঙ্গিভাবে জড়িত। মৃৎ শিল্পীরা তাদের হাতের ছোঁয়ায় অনেক অভুতপূর্ব ও রকমারি জিনিস তৈরী করেন। মৃৎ শিল্পকে টিকিয়ে রাখতে হলে সমাজের সচেতন সমাজকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।
উপজেলার নির্বাহী মমতাজ বেগম জানান, মৃৎ শিল্প টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনও সহযোগীতা করবে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
