রাশিয়ার ক্রুডে ডিজেল কম, আমদানি অলাভজনক!
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২
ইস্টার্ন রিফাইনারির প্রতিবেদন
# ইস্টার্ন রিফাইনারি রাশিয়ান ক্রুডের নমুনা পরীক্ষার প্রতিবেদন জমা দিলো বিপিসিতে
# আরব দেশগুলো থেকে আনা ক্রুডের চেয়ে রাশিয়ার ক্রুডে ডিজেলের পরিমাণ দুই তৃতীয়াংশের চেয়ে কম
দেশে ডিজেলের সংকট কাটাতে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ক্রুড অয়েল আমদানির চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশ। রাশিয়ার প্রস্তাব লুফে নিয়ে চলছিল পরীক্ষা-নিরীক্ষা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সেই প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি)। প্রাথমিকভাবে জানা গেছে, আরব দেশগুলো থেকে আনা ক্রুডের চেয়ে রাশিয়ার ক্রুডে ডিজেলের পরিমাণ কম। ক্রুড থেকে পাওয়া ন্যাপতার মানও পেট্রল তৈরির উপযোগী নয়। তাই কম দামে পেলেও রাশিয়ার ক্রুড অয়েল আমদানি লাভজনক হবে বলে দাবি সংশ্লিষ্টদের।
রাশিয়া থেকে পাঠানোর ৫০ লিটার ক্রুডের নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে হু হু করে বাড়তে থাকে পেট্রলিয়াম জ্বালানির দাম। বিশেষত আন্তর্জাতিক বাজারে ডিজেল, এলপিজিসহ চাহিদাসম্পন্ন সব ধরনের জ্বালানির দাম বাড়তে থাকে। এর মধ্যে টাকার বিপরীতে মার্কিন ডলারের দামের ক্রমাগত ঊর্ধ্বগতির মধ্যে দেশে যখন ডলারের সংকট তৈরি হয়, তখন বিকল্প অনুসন্ধান করছিল বাংলাদেশ। ঠিক ওই সময়ে রাশিয়া কম দামে বাংলাদেশকে জ্বালানি তেল দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ক্রুড অয়েলের নমুনার চালান পাঠানো হয় বাংলাদেশে। তবে এতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করছিলেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা।
২৪ আগস্ট এসব অপরিশোধিত তেলের নমুনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝজনেফ জেএসসি ৫০ লিটারের অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা বিমানের ফ্লাইটে ঢাকা পাঠায়।
পরবর্তীসময়ে রাশিয়ার জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসির বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধিরা গত ১ সেপ্টেম্বর অপরিশোধিত তেলের ৫০ লিটার ওজনের নমুনা পাঁচটি প্লাস্টিক জারে করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমানের কাছে হস্তান্তর করেন। ইআরএলের মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্লাানিং) রায়হান আহম্মদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ইআরএলের ল্যাবে নমুনা পরীক্ষা সম্পন্ন করেন ওই কমিটি। নমুনা পরীক্ষায় যাবতীয় বিষয় পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে পাঁচ সদস্যের কমিটির সবার স্বাক্ষরে প্রতিবেদন তৈরি হয়। প্রতিবেদনটি বিপিসিতে জমা দেওয়া হয় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে। তবে প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে অফিসিয়ালি কেউ মুখ খুলতে রাজি হননি।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. লোকমান জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় রাশিয়ার ক্রুডের নমুনা পরীক্ষার প্রতিবেদন বিপিসিতে জমা দেওয়া হয়েছে। বিষয়টি যেহেতু দুই দেশের পারস্পরিক সম্পর্কের এবং স্পর্শকাতর, সেহেতু আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। প্রতিবেদন পাওয়ার পর বিপিসি এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেবে।’
তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, নমুনায় ডিজেলের পরিমাণ কম। বিপিসি মারবান ক্রুড ও অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) আমদানি করে। মারবান ও এএলসিতে ৪১-৪২ শতাংশের বেশি ডিজেল পাই। রাশিয়ান ক্রুডে পাওয়া গেছে ৩৩ শতাংশ। ‘টপ কাট’-এ ন্যাপথার পরিমাণও কম হবে। এতে পেট্রলও কম পাওয়া যাবে। সবচেয়ে বেশি সমস্যা তৈরি করবে ‘বটম কাট’। এখানে ৫০ শতাংশ হবে বটম কাট। এটা প্রসেস করা খুবই কষ্টসাধ্য। এতে প্ল্যান্টে পাম্পসহ কিছু যন্ত্রপাতিতে মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। এটা খুবই কষ্টসাধ্য।’
তিনি বলেন, ‘আমাদের দেশে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। ডিজেলকে টার্গেট করেই মারবান ও এএলসি আমদানি করে বিপিসি। সেই অনুপাতে রাশিয়ার নমুনা পরীক্ষায় ডিজেল ও পেট্রলের পরিমাণ কম। তাই আনুপাতিকহারে আর্থিকভাবে আমরা লাভবান হবো না।’
বিপিসি সূত্রে জানা যায়, দেশে বছরে কমবেশি ৬০ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা থাকে। এর মধ্যে ১৫ লাখ মেট্রিক টন ক্রুড আমদানি করে পরিশোধন করা হয়। অবশিষ্ট ৪৫ লাখ টন পরিশোধিত জ্বালানি আমদানি করে বিপিসি। বাংলাদেশ সাধারণত সৌদি আরব, কুয়েতসহ আরব আমিরাতের দেশগুলো থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেল, পেট্রল, অকটেনসহ বিভিন্ন রকম জ্বালানি তেল উৎপাদন করে। বছরে ১৫ লাখ টন তেল শোধনের সক্ষমতা আছে তাদের। দেশে মোট জ্বালানি চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল। গত বছর ডিজেলের চাহিদা আরও বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) ও সরকারের অতিরিক্ত সচিব খালিদ আহম্মেদ মঙ্গলবার রাতে জাগো নিউজকে বলেন, ‘ইস্টার্ন রিফাইনারি থেকে রাশিয়ান ক্রুডের নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। তবে রিপোর্টটি এখনো পর্যালোচনা করা হয়নি। আগামীকাল (বুধবার) এ বিষয়ে আমরা বলতে পারবো।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
