রমজানে ঘর গোছাবে বিএনপি, চলবে সরকারবিরোধী প্রচারণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪
রমজান মাস ঘিরে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করছে বিএনপি। ইফতার কূটনীতি থাকবে গুরুত্বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ইস্যু বানিয়ে সরকারবিরোধী কার্যক্রমও জোরদার করতে চায় দলটি। মাসজুড়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নানান কর্মসূচিতে তৎপর থাকবে।
দলীয় সূত্র জানায়, চলমান আন্দোলন বেগবান করতে রমজান সাংগঠনিক মাস হিসেবে গুরুত্ব পাচ্ছে বিএনপির হাইকমান্ডের কাছে। বিশেষ করে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের কোন্দল নিরসন করে দলকে আরও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে রদবদল বা ক্ষেত্রবিশেষ নতুন কমিটিরও চিন্তা রয়েছে।
সূত্র জানায়, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে আরও ক্ষুব্ধ করবে। সরকারের আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাজার। এ অবস্থায় এসব ইস্যুতে সরব থাকবে দলটি।
দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ জনদুর্ভোগ সামনে রেখে সভা, সেমিনার, সমাবেশ, ভুখা মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণের মতো কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির। রোজার কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে না হয় এবং নেতাকর্মীদের খুব কষ্ট না হয় সে বিষয়গুলো বিবেচনায় রেখে কর্মসূচির কথা ভাবা হচ্ছে। নেতাকর্মীদের চাঙা রেখে সংগঠন গোছানো ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির। রোজার মধ্যে আবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার তাগিদও রয়েছে।
সূত্র আরও জানায়, রোজার প্রথম দিনে রাজধানীর লেডিস ক্লাবে আলেম-ওলামাদের সঙ্গে, এরপর বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দল এবং ওয়েস্টিন হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর বাইরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, প্রতিটি থানাভিত্তিক এবং বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঢাকায় ইফতার মাহফিলের আয়োজন থাকবে।
আমরা চাই মাঠের মূল্যায়নের ভিত্তিতে পুনর্গঠন করে যোগ্যদের মূল্যায়ন করা হোক। কোনো হাইব্রিড দিয়ে যেন দল পুনর্গঠন না হয় এবং আশা করবো আগামীতে দলের সব পর্যায়ের নেতৃত্বে নারীদের আরও মূল্যায়ন করা হয়।- রেহেনা আক্তার রানু
এছাড়া দেশের সাংগঠনিক ১০ বিভাগ, জেলা, থানা পর্যায়েও বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন থাকবে। দলের অধিকাংশ ইফতার মাহফিলে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন, কেন্দ্রীয় নেতারাও সেখানে যাবেন। এসবের পাশাপাশি মিত্র দলগুলোর ইফতার মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। সার্বিক ইফতার কর্মসূচি নির্বিঘ্ন করতে পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হবে দলের পক্ষ থেকে।
কেন্দ্রের আয়োজনের কর্মসূচিগুলোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে ইফতার মাহফিল অনুষ্ঠান মঞ্চের একটি চেয়ার ফাঁকা রাখারও একটা প্রচলন রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উপহার সামগ্রী ও পাঠানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রতিবছর রমজানে দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে চারটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি ইফতারের আয়োজন করে। এবার পরিস্থিতি কী হয় এখনই বলতে পারছি না।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘স্বাভাবিকভাবে রমজানে আমাদের দলের কেন্দ্র থেকে তৃণমূলের সব পর্যায়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমরা কর্মীসভা করি। ইফতারের আগে আমরা সবাই মিলে দোয়া-মোনাজাতে অংশ নেই। আমরা সবাই মিলে ইফতার করি।’
এদিকে রোজার মধ্যে দলের সব পর্যায়ে পুনর্গঠনের আলোচনা থাকলেও কয়েকটি অঙ্গ সংগঠনের শীর্ষ পদগুলো ঘিরে এ আলোচনা বেশি শোনা যাচ্ছে।
ছাত্রদল
ছাত্রদলের আলোচনায় আছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানজিল হাসান, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিন, সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুহেল।
যুবদল
জাতীয়তাবাদী যুবদলের শীর্ষ পদগুলোতে আলোচনায় রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কে এম মোরতাজুল করিম বাদরু, আকরামুল হাসান মিন্টু, মামুনুর রশিদ মামুন, যুবদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ-সভাপতি সম্পাদক জাকির হোসেন সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার সাঈদ ইকবাল টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন এবং মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম।
স্বেচ্ছাসেবক দল
জাতীয় স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদগুলোর আলোচনায় রয়েছেন বিএনপির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন এবং স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
মহিলা দল
মহিলা দলের শীর্ষ পদগুলোর আলোচনায় রয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু এবং মহিলা দলের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জারিন খান।
মিডিয়া সেল
মিডিয়া সেল ঘিরে সম্প্রতি বেশ কয়েকটি নাম উচ্চারিত হচ্ছে। যার মধ্যে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাংগঠনিক সম্পাদক এম সাইদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, ওমর ফারুক শাফিন, ওবায়দুল হক নাসির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা দূত হিসেবে পরিচিত মেহেদুল ইসলাম মেহেদী।
শ্রমিক দল
জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ পদগুলো ঘিরে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বর্তমান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, কৃষক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়া সম্রাট এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন সরকার।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস
জাসাস শীর্ষ পদগুলোর আলোচনায় সঙ্গীত এবং অভিনয় জগতের কয়েকটি নাম যার মধ্যে রয়েছেন -কনক চাঁপা, ইথুন বাবু, মনির খান, আসিফ আলতাফ, আসিফ আকবর, শিবা শানু, জামাল উদ্দিন নাসির এবং নাজমুন মুনিরা ন্যান্সি।
দলের পুনর্গঠন আলোচনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু বলেন, ‘পত্র-পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। পুনর্গঠন চলমান প্রক্রিয়া। তবে এ বিষয়ে নীতিনীর্ধারক ফোরামের যারা আছেন তারা বলতে পারবেন, আমার জানা নেই।’
বর্তমান সরকার বিরোধী দল ও বিরোধী দলের সংগঠনকে নিশ্চিহ্ন করতে সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতির মধ্যেই যতদূর সম্ভব আমাদের দল পুনর্গঠনের চেষ্টা করছি। কমিটি গঠন, পুনর্গঠন একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে।- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান
তিনি বলেন, ‘আমরা চাই মাঠের মূল্যায়নের ভিত্তিতে পুনর্গঠন করে যোগ্যদের মূল্যায়ন করা হোক। কোনো হাইব্রিড দিয়ে যেন দল পুনর্গঠন না হয় এবং আশা করবো আগামীতে দলের সব পর্যায়ের নেতৃত্বে নারীদের আরও মূল্যায়ন করা হয়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কমিটি পুনর্বিন্যাস হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘বর্তমান সরকার বিরোধী দল ও বিরোধী দলের সংগঠনকে নিশ্চিহ্ন করতে সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতির মধ্যেই যতদূর সম্ভব আমাদের দল পুনর্গঠনের চেষ্টা করছি। কমিটি গঠন, পুনর্গঠন একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে।’
রমজানকে সাংগঠনিক মাস ধরে সংগঠন পুনর্গঠনের দলের কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘না এ ধরনের পরিকল্পনার কথা আমার জানা নেই।’
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
