যে কারণে প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি-দাওয়া তুলে ধরেনি পুলিশ
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৩। মঙ্গলবার (৩ জানুরারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে এলে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এসময় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন ও বিভিন্ন ইউনিটের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন শেষে দুপুরে কল্যাণ প্যারেডে অংশ নেন তিনি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্য বছর এই দিনে পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি-দাওয়া তুলে ধরা হলেও এবার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরাসরি কোনো দাবি-দাওয়া সামনে আনা হয়নি, যা এবারের পুলিশ সপ্তাহে নতুন নজির স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে।

কল্যাণ প্যারেডে অংশ নেওয়া বেশ কয়েকজন ঊধ্বর্তন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আগের উত্থাপিত দাবিগুলোর মধ্যে অনেকগুলোই পূরণ হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে পূরণ হওয়ার পথে। এ কারণে এবার প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তেমন কোনো দাবি-দাওয়া তুলে ধরা হয়নি। তবে কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন।
কল্যাণ প্যারেডে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বক্তব্য রাখেন।
এরপর প্রধানমন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সন্ত্রাসী গোষ্ঠী বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে। এক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সরকারপ্রধান।

পুলিশের ওপর কোনো ধরনের আক্রমণ হলে কিংবা যে কোনো উশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাৎক্ষণাৎ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতেও নির্দেশনা দিয়েছেন তিনি।
এছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জন, প্রযুক্তিনির্ভর হওয়া ও পুলিশকে আরও জনবান্ধব হওয়ার পরামর্শ ও দিকনির্দেশনা দেন সরকারপ্রধান। এসময় নানা প্রতিকূলতা ও চাহিদার তুলনায় কম সংখ্যক জনবল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখায় পুলিশের প্রশংসাও করেন তিনি।
২০২০ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হওয়ার কিছুদিন পরই দেশে করোনা মহামারি দেখা দেয়। করোনার প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালেও পুলিশ সপ্তাহ উদযাপন হয়নি। গত বছর অনুষ্ঠান হলেও তাকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তবে এবারের পুলিশ সপ্তাহে তিনি সশরীরে উপস্থিত থাকলেও বৈশ্বিক মন্দা পরিস্থিতি বিবেচনায় পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো দাবি-দাওয়া তুলে ধরা হয়নি।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, এবারও পুলিশের বেশ কয়েকটি এজেন্ডা ছিল। এরমধ্যে পদোন্নতি ও পদায়ন অন্যতম। ট্রাফিকের টিএ-ডিএ বিলসহ বিভিন্ন ভাতা চালু করা এবং শৌচারগারসহ ট্রাফিক বক্সের আবেদন ছিল মুখ্য আলোচনায়। এছাড়া মাঝেমধ্যেই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ফেলে। এ বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছে ট্রাফিক পুলিশ। এর সুরাহাও জরুরি মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
এছাড়া রাজনৈতিক উত্তাপ মোকাবিলায় বিশেষ নির্দেশনা, সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) নানা সমস্যার বিষয়ও ছিল এজেন্ডায়। এরমধ্যে ডিএনএ টেস্টের জন্য চারটি বিভাগীয় ল্যাব সিআইডির খুবই প্রয়োজন বলে জানা যায়।
এর আগে সকালে পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী জনগণের পুলিশ হিসেবে সেবা দিয়ে যাচ্ছে। জনগণের আস্থা অর্জন করা যে কোনো বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। আপনারা সে আস্থা অর্জন করেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা জনগণের সেবা করে যাবেন।

তিনি বলেন, শান্তিরক্ষায় পুলিশ বাহিনী, বিশেষত নারী পুলিশ প্রশংসা পাচ্ছে। এজন্য জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। তাদের আমরা অভিনন্দন জানাই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। স্মার্ট বাংলাদেশের পুলিশও হবে স্মার্ট ও আধুনিক। এরই মধ্যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। সামনে সেবা আরও সহজ ও স্মার্ট হবে।
বাংলাদেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত আছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, যখনই দেশ একটু ভালোর দিকে যায়, তখনই ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। এটি কখনো ব্যর্থ হতে পারে না।
পরে তিনি ১১৭ পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সাহসিকতা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা, বিপিএম সেবা এবং পিপিএম সেবা প্রদান করেন। -
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
