যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির (ঢাকা মেট্রো ঘ-১৮ ২১২৫) বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দেওয়া দুই মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন কাকরাইল মোড়ে মন্ত্রীর গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে। এরপর পুলিশের ট্রাফিকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গাড়ির নম্বর পাঠিয়ে তার মালিকানার বিষয় জানতে চাওয়া হয়েছে। গাড়ির অবস্থানও জানতে চাওয়া হয়। খুঁজে বের করার পর গাড়ির বিষয় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ গাড়িটি খোঁজাখুঁজি শুরু করেন। কাকরাইলে তিনি ওই নম্বরের কোনও গাড়ি খুঁজে পাননি। পরে জানা গেছে, সচিবালয়ের ভেতরে গাড়িটি রয়েছে। অবশ্য তার আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যভান্ডার ব্যবহার করে গাড়িটির মালিককে শনাক্ত করার চেষ্টা করা হয়। বিআরটিএর নথিপত্রের সূত্র ধরে ফোন করলেও মালিকানার বিষয়ে কাউকে পাওয়া যায়নি।
মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছেন সার্জেন্ট সিফাত মাহমুদ। তিনি সমকালকে বলেন, মন্ত্রীর গাড়িটির বিরুদ্ধে দুটি অভিযোগ ছিল। একটি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি, অন্যটি অনিরাপদভাবে গাড়ি চালানো। গাড়িটির চালক ভয়ে লেন অমান্য করেছিলেন। মামলা গাড়ির নিবন্ধন নম্বরের বিপরীতে হলেও আইন লঙ্ঘনের দায় চালকের। এ কারণে জরিমানার অর্থ চালককেই পরিশোধ করতে বলা হয়েছে। তিনি বলেন, মন্ত্রীর গাড়িতে মামলা দেওয়া যাবে প্রথম যেন এটা বিশ্বাস করতে পারছিলাম না।
ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি চালক মো. আরিফ হোসেনকে বলা হলে তিনি স্বীকার করেন। পরে দুটি মামলা দেওয়া হয়েছে।
যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ি
ট্রাফিক পরিদর্শক আবু মুসা মো. সালেহ আকন্দ আজ কাকরাইল এলাকায় দায়িত্ব পালন করেন। তিনি সমকালকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ে প্রবেশ করার পর পুলিশের সিনিয়র কর্মকর্তারা একটি গাড়ির পাঠান। তারা জানান, ওই গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়িটির ব্যাপারে তথ্য নিতে নির্দেশ দেন সিনিয়র অফিসাররা। যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের গাড়ি কাকরাইল এলাকায় নেই। এরপর সার্জেন্টের মাধ্যমে গাড়ির মালিকের খোঁজ শুরু করি। সার্জেন্টরা বিআরটিএ’র সার্ভার থেকে তাৎক্ষনিকভাবে মালিকানা সম্পর্কিত নথিপত্র দেখতে পারেন। তখন দেখা যায়, গাড়িটি একটি প্রতিষ্ঠানের নামে রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর প্রটেকশন বিভাগ থেকে জানান হয়, গাড়ির মালিকের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তখন ধারনা করা হয়, গাড়িটি গাড়িটি সচিবালয় বা আশপাশে থাকতে পারে।
আবু মুসা বলেন, প্রধানমন্ত্রীর প্রটোকলের সঙ্গে যুক্ত সদস্যরা পরে সচিবালয় এলাকা থেকে খোঁজ করে গাড়িটি শনাক্ত করেন।
ট্রাফিক পুলিশ জানায়, গাড়িটির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৭ ও ৯২ ধারায় দুটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আইনের ৮৭ ধারাটি মূলত ৪৪ ধারার বিধান লঙ্ঘনের শাস্তি নির্ধারণ করেছে। ৪৪ ধারায় ‘মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ’ বিষয়ে রয়েছে, শুধু গতিসীমা লঙ্ঘনের বিষয় নেই।
একটি মামলা হয়েছে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৭ ধারায়। অপরাধ হিসেবে লেখা হয়েছে ‘অনিরাপদভাবে গাড়ি চালানো’। মামলাটি করা হয়েছে সকাল ১০টা ৩৮ মিনিটে।
দ্বিতীয় মামলাটি হয়েছে ৯২(১) ধারায়। সেখানে অপরাধের বর্ণনায় লেখা হয়েছে ‘সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি’। মামলাটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩৩ মিনিটে। দুই মামলার রসিদেই স্থান হিসেবে মৎস্য ভবন ক্রসিং উল্লেখ করা হয়েছে।
মন্ত্রী যা বললেন
আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের প্রবেশমুখে নিজের গাড়ির ট্রাফিক আইন ভঙ্গ ও মামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি সাংবাদিকদের বলেন, সার্কিট হাউজ রোডে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত পাশের সড়কে বাম দিকে প্রচণ্ড ভিড় ছিল। সেখানে একটি ডিভাইডার রয়েছে এবং সেই অংশটি ফাঁকা পেয়ে তার গাড়ির চালক সেটি অতিক্রম করে অন্য পাশে উঠতে চেয়েছিল, যা স্পষ্টতই ট্রাফিক আইনের একটি সুস্পষ্ট লঙ্ঘন। নিজের গাড়ির এমন ট্রাফিক আইন ভঙ্গের জন্য অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করেন তিনি।
ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় এবং জরিমানা করায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, আইন ভঙ্গের কারণে তার গাড়ি ও চালকের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে, তাতে তিনি অত্যন্ত খুশি। তিনি মনে করেন, এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা প্রমাণ করে যে দেশে আইনের শাসন বজায় রয়েছে এবং পরবর্তী সময়ে যেন অন্য কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়, তার একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
