যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। রোববার সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন।
রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিউ জার্সিতে তীব্র তাপপ্রবাহের কারণে অঙ্গরাজ্যটির ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই মধ্য ও উত্তর নিউ জার্সির বাসিন্দা। এ ছাড়া ইলিনয় অঙ্গরাজ্যে একজন এবং মিসিসিপিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) সতর্ক করে বলেছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বজ্রঝড়ের সঙ্গে দমকা বা ক্ষতিকর বাতাস, শিলাবৃষ্টি এবং স্থানীয়ভাবে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
ডেলাওয়্যার থেকে কানেকটিকাট পর্যন্ত বিস্তৃত অঞ্চল এবং নিউইয়র্ক সিটির প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের জন্য বন্যা সতর্কতা বহাল রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এসব এলাকায় সর্বোচ্চ ৩ ইঞ্চি (প্রায় ৭ দশমিক ৬ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, তীব্র ঝড়ের কারণে পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এনডব্লিউএস জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা কার্যকর থাকবে। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, র্যালি, সাউথ ক্যারোলিনার চার্লস্টন এবং ফ্লোরিডার জ্যাকসনভিলে হিট ইনডেক্স অর্থাৎ তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীরে যে তাপমাত্রা অনুভূত হয় তা ১০০ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৭ দশমিক ৭ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে পূর্ব উপকূলের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে ৭০ ডিগ্রি ফারেনহাইটের ঘর থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইটের শুরুর দিকে থাকতে পারে। তবে দেশের কিছু অংশে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বিপজ্জনক তাপপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার কিছু এলাকার জন্য, যার মধ্যে ফিনিক্স ও টাকসন রয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে পারে।
এদিকে নিউইয়র্ক সিটিতে তাপপ্রবাহজনিত অসুস্থতায় এখন পর্যন্ত ৩৭৮ জনের বেশি মানুষ জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে শহরটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
