যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ২৫০তম আলোকোজ্জ্বল স্বাধীনতা দিবসটি নানা কারণে অত্যন্ত আবেগঘন এবং ভালোবাসার পতাকা দিয়ে মোড়ানো। ৪ জুলাই ২০২৬ রাজধানী ওয়াশিংটন ডিসিকে সাজানো হয়েছে আড়াইশ বছরের মধ্যে অন্যতম এক দৃষ্টিনন্দন ছবিতে। প্রকৃতই ছবির মতো করে সাজানো হয়েছে। পুরো যুক্তরাষ্ট্রই নতুন এক আবেশে সেজেছে। পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশটির ১৩টি রাজ্যই একসময় ছিল ব্রিটিশ উপনিবেশ। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে যুক্তরাষ্ট্র। উনবিংশ শতাব্দীতে মোকাবিলা করেছে ভয়াবহ গৃহযুদ্ধ। অবলুপ্তি ঘটেছে দাসত্ব প্রথার। অবকাঠামোর অভিনব উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বিকাশ ঘটেছে গণতন্ত্রের। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এখন ক্ষমতায় আছেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইন, বিচার বিভাগ, ও প্রশাসন পারস্পরিক ভারসাম্য বজায় রাখছে রাষ্ট্র পরিচালনায়। দীর্ঘ আড়াই শতাব্দীতে অটুট রয়েছে মূল সংবিধান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হয় ৪ জুলাই, স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয় যে তারিখে। স্বাধীনতার মৌলিক উদ্দেশ্য পূরণ করে ঘোষণাপত্রটি। ১৭৭৬ সালের জুলাইতে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময়, তের উপনিবেশ ও গ্রেট ব্রিটেন এক বছরেরও বেশি সময় ছিল যুদ্ধরত।
ফোর্থ অব জুলাই ফেডারেল ছুটির দিন। কংগ্রেস ১৭৭৬ সালের ২ জুলাই প্রস্তাবের পক্ষে রায় দিয়ে স্বাধীনতা অনুমোদন করে। স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার পর কংগ্রেসের মনোযোগ যায় স্বাধীনতার ঘোষণাপত্রের দিকে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা সম্বলিত বিবৃতিটি তৈরি করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। টমাস জেফারসন খসড়া লেখার দায়িত্ব পান। জেফারসন কমিটির অন্য চার সদস্যের সাথে বিস্তারিত আলোচনা করলেও, মূলত তিনি নিজেই ১৭৭৬ সালের ১১ থেকে ২৮ জুনের মধ্যে খসড়াটি তৈরি করেন। এসময় তিনি ফিলাডেলফিয়ার ৭০০ মার্কেট স্ট্রিটের একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বাড়িটি বর্তমানে ডিক্লারেশন হাউস নামে পরিচিত, যা ইন্ডিপেন্ডেন্স হলের খুব কাছেই অবস্থিত। ৪ জুলাই কংগ্রেস চূড়ান্তভাবে অনুমোদন করে ঘোষণাপত্রটি। শুরু থেকেই ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে আমেরিকানরা। কংগ্রেস ১৯৩৮ সালে এটিকে বেতনসহ ফেডারেল ছুটিতে রূপান্তরিত করে। এই দিনে সব ধরনের জরুরি নয় এমন ফেডারেল প্রতিষ্ঠান যেমন ডাক বিভাগ এবং ফেডারেল আদালত বন্ধ থাকে। আইনগতভাবে ছুটি ৪ জুলাই হলেও, যদি এই দিনটি শনিবার বা রবিবার পড়ে তা হলে ফেডারেল সরকারি কর্মচারীরা ছুটি পান যথাক্রমে আগের শুক্রবার বা পরের সোমবার। সারা আমেরিকা জুড়ে এই দিনটি অত্যন্ত আনন্দঘন এক পরিবেশের মধ্যদিয়ে পালিত হবে। এবার সরকারী ছুটি থাকবে ৩ জুলাই শুক্রবার। ৪ জুলাই শনিবার ছুটির দিন।
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
