যানজটের ভোগান্তি ঢাকার চেয়ে কমই আছে বিশ্বে
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক সূচকে পঞ্চম স্থানে
সাধারণ সময়ে যেমন তেমন, রমজানে নাভিশ্বাস উঠেছে যানজটে। প্রতিদিন অফিস শেষে সড়কে নিশ্চল গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এক কিলোমিটার পথ যেতে ঘণ্টা পার হচ্ছে। বিশ্বের খুব কম শহরেই এমন বেদনাদায়ক যানজট দেখা যায়।
যানজটে ভোগান্তির শহর হিসেবে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। সময় অপচয় ও ট্রাফিকের অদক্ষতা সূচকেও এগিয়ে ঢাকা। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এ এসব তথ্য এসেছে। গতকাল বুধবার এ সূচক প্রকাশ করা হয়।
বিভিন্ন দেশের ২৩৯টি শহরকে বিবেচনায় নেওয়া হয়েছে তালিকায়। যানজটের সূচকে প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়ার শহর লাগোস, দ্বিতীয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, তৃতীয় কোস্টারিকার সান জোসে, চতুর্থ শ্রীলঙ্কার কলম্বো, ষষ্ঠ ভারতের রাজধানী দিল্লি, সপ্তম সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং অষ্টম স্থানে কলকাতা।
বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহর নেদারল্যান্ডসের বেস্ট। নামবিওর তালিকায় এই পৌর শহরের অবস্থান ২৩৯ নম্বরে। এ ছাড়া ২৩৮তম স্থানে ক্রোয়েশিয়ার শহর স্প্লিট, ২৩৭তম স্থানে সুইজারল্যান্ডের বাসেল, ২৩৬তম স্থানে অস্ট্রিয়ার ভিয়েনা এবং ২৩৫তম স্থানে সার্বিয়ার নোভি সাদ।
হাজার হাজার কোটি টাকা খরচেও যানজট কমছে না রাজধানী ঢাকায়। এক দশকে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। নতুন সড়ক হয়েছে। মেট্রোরেল, বাস রুট ট্রানজিটসহ (বিআরটি) নানা প্রকল্পের কাজ চলছে। কিন্তু যানজট কমেনি, বরং বাড়ছে। আন্তর্জাতিক তালিকায় তা স্পষ্ট।
বিশ্বব্যাংক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউেটর (এআরআই) তথ্যানুযায়ী, ২০০৭ সালে ঢাকায় গাড়ির গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে হয়েছে ঘণ্টায় ৪ দশমিক ৮ কিলোমিটার। এই হারে গতি কমলে ঢাকা এক সময় নিশ্চল এবং পরিত্যক্ত শহরে পরিণত হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর যানজটের কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ১ লাখ ১ হাজার ৩৬ কোটি টাকা, যা দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৯ শতাংশ। কমছে মাথাপিছু আয়। এতে প্রবৃদ্ধি কমছে ৩ শতাংশের বেশি। দারিদ্র্য বিমোচনের হারও কমছে আড়াই শতাংশের কাছাকাছি। যানজটের কারণে শারীরিক ও মানসিক ক্ষতির সেই হিসাব যোগ করলে লোকসানের পরিমাণ আরও বাড়বে। দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা গ্রাস করছে যানজট।
যানজটের অন্যতম কারণ প্রাইভেটকার হলেও প্রতিদিন গড়ে এ ধরনের ৪০টি নতুন গাড়ি নামছে ঢাকার সড়কে। অন্যান্য যানবাহন পথে নামছে আরও ৪৫টি। গাড়ির সংখ্যায় লাগাম টানার উদ্যোগ নেই সরকারের।
দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক ড. সামছুল হক বলেছেন, যানজট নিরসনে কখনও কাজই হয়নি, তাই যানজট কমেনি। শুধু বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যেম উন্নয়ন দেখানো যায়। ভূমি, সড়ক, পরিবহন ব্যবস্থাপনায় কখনও মনোযোগ দেওয়া হয়নি। অপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন এই পরিস্থিতি সৃষ্টি করেছে। ঢাকাকে বাঁচানোর সময় চলে যাচ্ছে। গণপরিবহনের উন্নয়ন করে এখনও যানজট পরিস্থিতির নিয়ন্ত্রণ করা সম্ভব। তা না করে প্রকল্প বিলাস চালিয়ে গেলে ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাবে।
নামবিওর যানজটের সূচক নির্ধারণের জন্য কর্মক্ষেত্রে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে সড়কে ব্যয় হওয়া সময় বিবেচনায় নেওয়া হয়। যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ‘কার্বন নিঃসরণ সূচক’ নির্দেশ করে। এই তালিকা তৈরিতে ট্রাফিক ব্যবস্থার সামগ্রিক অদক্ষতাও বিবেচনা করা হয়।
নামবিওর প্রতিবেদন বলছে, ঢাকায় কর্মক্ষেত্রে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের কারণে একজন যাত্রীর মাধ্যমে বছরে এক হাজার ৪৩৪ কেজির বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে ভারসাম্য তৈরি করার জন্য যাত্রীপ্রতি প্রয়োজন প্রায় ৬৬টি গাছ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
