মার্কিন এফ-৩৫ পেতে সৌদির ওপর ইসরায়েল নিয়ে কঠিন শর্ত
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫
মার্কিন এফ-৩৫ পেতে যাচ্ছে সৌদি। দেশটি যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এ বিমান পেতে চাইলে কোনো আপত্তি করেনি ইসরায়েল। তবে সৌদিকে কঠোর শর্তের বেড়াজালে আনতে চায় তারা। এটি বিক্রি করতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে ইসরায়েল।
রোববার (১৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করলে তাদের আপত্তি নেই। তবে এক্ষেত্রে শর্তারোপ করেছে তারা। বলা হয়েছে, রিয়াদকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ইসরায়েলের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
এক্সিওস জানিয়েছে, মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকে সম্ভাব্য এফ-৩৫ চুক্তি, যুক্তরাষ্ট্র-সৌদি নিরাপত্তা সমঝোতা এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান আলোচ্য বিষয় হবে।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, গত মাসে এমবিএসের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ায় এখন সৌদি আরবের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোনোর সময় এসেছে।
গত শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি আশা করেন সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। তিনি এও নিশ্চিত করেন, সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমানসহ সম্ভাব্য অস্ত্রচুক্তি বিবেচনা করা হচ্ছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করলে তবেই তাদের এফ-৩৫ দেওয়া যুক্তিসঙ্গত। কোনো কূটনৈতিক প্রতিদান না নিয়ে শুধু অস্ত্র দেওয়াটা ভুল হবে।
এক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র ইসরায়েলের কাছেই এফ-৩৫ রয়েছে। সৌদি আরব ওই যুদ্ধবিমান পেলে আঞ্চলিক সামরিক ভারসাম্য বদলে যেতে পারে এবং ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক প্রাধান্য প্রশ্নে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
২০২০ সালের আব্রাহাম চুক্তির সময় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে এফ-৩৫ সরবরাহে সম্মতি দিলেও সেই চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়া হলে তারা নিরাপত্তা নিশ্চয়তা চাইবে। কেননা সৌদি আরব ভৌগোলিকভাবে ইসরায়েলের খুব কাছে।
এক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে এফ-৩৫ পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। তাই ইসরায়েল চাইবে এফ-৩৫গুলি সৌদির পশ্চিমাঞ্চলীয় ঘাঁটিতে মোতায়েন না করা হোক।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প-এমবিএস বৈঠকে এই বিষয়ে অগ্রগতি আশা করা হচ্ছে। তবে সৌদি আরব ও ইসরায়েলের শর্তের মধ্যে এখনও বড় ফারাক রয়েছে। ইসরায়েলি দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, তারা আশা করছেন ট্রাম্প এমবিএসকে শর্ত শিথিল করতে রাজি করাবেন এবং আলোচনা তিন দেশের মধ্যে সরাসরি নতুন শান্তিচুক্তির পথে অগ্রসর হবে।
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
