বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করব: ট্রাম্প
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫
এক ডকুমেন্টারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণকে বিকৃতভাবে সম্পাদনা করার ঘটনায় ব্রিটিশ গণমাধ্যম ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিপ্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংবাদ সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময় তাদের বিরুদ্ধে ১০০ কোটি থেকে ৫০০ কোটি ডলারের মামলা করব।’
বিবিসি জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণের ওই সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন।
সংস্থাটি ক্ষমা চাইলেও জানিয়েছে, তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। এই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।
আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় কাজটা আমাকে করতে হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখের কথা বদলে দিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিষয়টি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে উত্থাপন করেননি। তবে স্টারমার তার সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং ট্রাম্প সপ্তাহান্তে তাকে ফোন করবেন।
এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, সংস্থাটি যদি বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ না দেয়, তবে তাদের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা করা হবে।
তবে আদালতের পাবলিক রেকর্ড অনুসন্ধান করে দেখা গেছে, এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
ট্রাম্পের একটি রেকর্ড করা সাক্ষাৎকার শনিবার জিবি নিউজে প্রচারিত হয়। এতে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই কাজ করছি, কিন্তু এমন কিছু কখনও দেখিনি। এটা সবচেয়ে জঘন্য। আমার মনে হয় এটা সিবিএস ও সিক্সটি মিনিটস-এর কমালা-কাণ্ডের চেয়েও খারাপ ছিল।’
চলতি বছরের জুলাইয়ে মার্কিন মিডিয়া কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল সাবেক ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের একটি সাক্ষাৎকার সংক্রান্ত আইনি বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাম্পকে ১ কোটি ৬০ লাখ ডলার দিতে সম্মত হয়েছিল।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা করা আমার নৈতিক দায়িত্ব। আপনি যদি এটি না করেন, তবে অন্য মানুষের সাথে এটি পুনরায় ঘটা বন্ধ করতে পারবেন না।’
ডেইলি টেলিগ্রাফ ২০২২ সালে নিউজ নাইট অনুষ্ঠানে প্রচারিত একইভাবে সম্পাদিত দ্বিতীয় একটি ক্লিপ প্রকাশ করার কয়েক ঘণ্টা পর বিবিসি ক্ষমা চায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ভাষণের সম্পাদনা নিয়ে সমালোচনার পর ‘প্যানোরামা’ অনুষ্ঠানটি পর্যালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্বীকার করছি, আমাদের সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে আমরা ভাষণের বিভিন্ন অংশ থেকে খণ্ডচিত্র না দেখিয়ে একটি একক, নিরবচ্ছিন্ন অংশ দেখাচ্ছিলাম। এর ফলে এই ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।’
বিবিসির একজন মুখপাত্র এই সপ্তাহে বলেন, ‘ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখিত হলেও আমরা দৃঢ়ভাবে মনে করি যে এটি মানহানির মামলার কোনো ভিত্তি হতে পারে না।’
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
