যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চলতি বছরের অটাম সেশনে নতুন ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৭ শতাংশ কমেছে। স্টুডেন্ট ভিসায় নতুন বিধিনিষেধ আর ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিই এ পতনের প্রধান কারণ—সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স এর।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির এই ধসের কথা জানিয়েছে, তাদের ৯৬ শতাংশ বলেছে—ভিসা আবেদনের ঝামেলা ছিল সবচেয়ে বড় বাধা। আর ৬৮ শতাংশ জানিয়েছে—ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক অলাভজনক সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ৮২৫টি মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র দিয়েছে।
অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ওপর কঠোর নজরদারি বাড়িয়েছে। নেওয়া হয়েছে একাধিক নীতি—যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ। পাশাপাশি ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের। এসব অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রবিরোধী কার্যকলাপ আছে কি না, তা যাচাইয়ের অংশ হিসেবে কিছু স্টুডেন্ট ভিসা বাতিলও করা হয়েছে। নতুন ভিসা নিতে গেলেও অনেক শিক্ষার্থী দেরির মুখে পড়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি, বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ভিসা ব্যবস্থা আরও শক্তিশালী করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে—দীর্ঘ সাক্ষাৎকারের তারিখ পাওয়া, বছরের শুরুতে ভিসা ইস্যু সাময়িক বন্ধ থাকা—এসবকিছু শিক্ষার্থীদের ভিসা পাওয়ার সক্ষমতায় সরাসরি প্রভাব ফেলেছে। ভিসা দেরি বা প্রত্যাখ্যান—এগুলো বহু বছর ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির পতনের কারণ হিসেবে চিহ্নিত।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেছে বলে অনুমান করছে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটর্স। তাদের হিসাবে, ২০২৪ সাল পর্যন্ত এসব শিক্ষার্থীর অবদান দেশটির অর্থনীতিতে প্রায় ৫৫ বিলিয়ন ডলার।
অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী কোনো আর্থিক সহায়তা পান না, পুরো টিউশন নিজেরাই পরিশোধ করেন। স্থানীয় শিক্ষার্থী কমে যাওয়া, ব্যয় বৃদ্ধি আর সরকারি সহায়তা কমে যাওয়ার সময়ে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে।
সোমবারের প্রতিবেদনে আরও দেখা যায়—২৯ শতাংশ প্রতিষ্ঠান নতুন আন্তর্জাতিক ভর্তিতে বৃদ্ধি পেয়েছে, ১৪ শতাংশ স্থিতিশীল আছে, আর ৫৭ শতাংশ প্রতিষ্ঠান পতনের কথা জানিয়েছে।
বেশির ভাগ প্রতিষ্ঠান বলেছে—এই সেশনে ভারতীয় শিক্ষার্থী সবচেয়ে কম ভর্তি হয়েছে, এবং তারাই জাতীয়ভাবে বড় পতনের প্রধান কারণ। আন্তর্জাতিক শিক্ষার্থীর ক্ষেত্রে ভারত এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ উৎস দেশ।
সূত্র: রয়টার্স
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
