যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ জুন ২০২৪
ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের জন্য বিশেষ মোনাজাত
সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম সম্প্রদায়। নিউউয়র্ক সহ বিভিন্ন স্টেটে গত ১৬ জুন রোববার কয়েক হাজার মসজিদ ও খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে নিউইয়র্কের বাংলাদেশি অধুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, চার্চ ম্যাকডোনাল্ড, ওজোন পার্কসহ মুসলিস কমিউনিটির মসজিদ ও কমিউনিটির উদ্যোগে বড় পরিসরে ঈদের জামাতের আয়োজন করা হয়। অনুকূল আবহাওয়া এবং ঈদের দিন সাপ্তাহিক ছুটি থাকায় ঈদ জামাতে মানুষের ঢল নামে। মানুষের উপস্থিতি বিচেনায় একাধিক জামাতের ব্যবস্থাও রাখা হয়। ঈদ জামাতে মুসলিম বিশ্ব, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত ও মানববেতর জীবন যাপন করা ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে নিপিড়িত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
ঈদের দিন আবহাওয়া ভালো থাকায় বেশির ভাগ ঈদ জামাত অনুষ্ঠিত হয় খোলা মাঠে। তবে বৃষ্টির সম্ভাব্য ঝুঁকির কথা মাখায় রেখে বিকল্প হিসাবে খোলা মাঠের পাশাপাশি মসজিদে নামাজের ব্যবস্থার প্রস্তুতিও নেয়া হয়। পুলিশ ও সিটির পক্ষ থেকে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ঈদের আগের রাত বা চাঁদ রাতেও উৎসবে মুখর হয়ে উঠে বিভিন্ন এলাকা।
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনকে সামনে রেখে এবার ঈদের বাড়তি সতর্কতা নেয়া হয়। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই নজরে রাখা হয়। মসজিদে ও খোলা ময়দানে ঈদ জামাতে নিরাপত্তা বিধানের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এতে নিউইয়র্কে ঈদের দিন কোন অপ্রিতিকর ঘটনাও ঘটেনি। তবে প্রতিটি মসজিদে ঈদের জামাতের আগে পরে ফিলিস্তিনের নিপিড়িত মুসলমাদের সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি দেয়া ও যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আল্লাহর দরবারে তাদের জন্য চোখের পানি ফেলে দোয় করেন মুসল্লিরা। ফিলিস্তি ছাড়াও চীন, সিরিয়া, কাশ্মির, মায়ামনারসহ বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানদের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মার ঐক্য, ভাতৃত্ব, সংহতি ও সৌহার্দ্য বৃদ্ধিও উপর জোর দেয়া হয়। নামাজের পর মুসলমানরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। বিভিন্ন স্থানে নামাজের পর শিশু ও ছোট বাচ্চাদের জন্য ক্যান্ডি, খেজুর এবং মিষ্টিজাতীয় খাবারও বিতরণ করা হয়। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ঈদের জামাতে নিউইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের পরদিন স্বল্প আয়ের মানুষের মধ্যে এবং যারা কোরবানি দিতে পারেননি তাদের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করা হয়। বিভিন্ন মসজিদ ও কমিউনিটির উদ্যোগেও ঈদের দিন ও পরদিন গোস্ত বিতরণ করা হয়।
ঈদের আগের রাতে জ্যামাইকার হিলসাইড, জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশিরা দলে দলে সেখানে আসেন। ফুটপাতগুলোতে দোকান বসে। বেচাকেনা হয় বিভিন্ন পণ্য। মেহেদি লাগান অনেকেই। তবে রোজার ঈদের তুলনায় উৎসবের মাত্রা ও মানুষের উপস্থিতি ছিল অনেক কম। কারণ ঈদের দিন কুরবানির জন্য প্রস্তুুতি নিতে হয়েছে। তাই মধ্য রাতের আগেই মানুষ নিজ নিজ বাসায় ফিরতে থাকেন।
জ্যামাইকা, জ্যাকসন হাইটস, কুইন্স ভিলেজ, হলিস, সাউথ জ্যামাইকা, ওজন পার্ক, রিচমন্ড হিল, পারসন্স, উডসাইড, এস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন, চার্চ ম্যাকডোনাল্ড, ম্যানহাটনসহ নিউইয়র্ক সিটি ও স্টেডের বিভিন্ন এলাকার মুসলিম কমিউনিটি ও মসজিদেও উদ্যোগে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, নিউজার্সি, কানেক্টিকাটসহ বিভিন্ন স্টেট ও সিটির মুসলিম অধ্যুষিত এলাকায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি ঈদ জামাতে মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়।
জ্যামাইকা মুসলিম সেন্টার
প্রতি বছরের মতো এ বছরও নিউইয়র্কের সবচেয়ে ঈদ জামাতের আয়োজন করে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)। স্থানীয় থমাস এডিসন হাইস্কুলের প্লে গ্রাউন্ডের এ জামাতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয় বলে জানান আয়োজকরা।সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও জেএমসির ঈদের জামাত হয় সকাল পৌণে ৯টায়। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা সেখানে ঈদের নাজামে অংশ নেন। খুতবা পাঠ করেন ইমাম শামসে আলী। খুতবা শেষে তিনি মোনাজাত করেন। নামাজের জামাতে ইমামতি করেন মওলানা মির্জা আবু জাফর বেগ। জামাত শেষে তিনি বিশেষ মোনাজাত করেন।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটায়। প্রায় দুই হাজার মানুষ ঈদের জামাতে শরিক হন বলে জানান আয়োজকরা। জ্যামাইকার দারুস সালাম মসজিদে ৪টি ঈদের জামাতের আয়োজন করা হয়। এসব জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল মুকিত, হাফেজ আশরাফ আহমেদ, মাওলানা মোহাম্মদ আলী এবং হাফেজ মাওলানা মুইনুল ইসলাম। রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনক, জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টার ও জ্যামাইকার মসজিদ মিশনের উদ্যোগেও একাধিক জামাত অনুষ্ঠিত হয়। জ্যামাইকায় ইকনা মসজিদের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রথম জামাত এবং সাড়ে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ৮৮-৪৯ ১৭৯ প্লেসে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল সাড়ে ছয়টায়। দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায়।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় পাঁচটি। সকাল ছয়টায় প্রথম জামাতের পর এক ঘণ্টা পরপর ঈদের জামাত অনুষ্ঠিত হয় হয়। ইস্ট এলমর্হাস্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ কমিটির আয়োজনে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়। এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) অনুষ্ঠিত একই ঈদ জামাতে নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী।
ব্রুকলীন ইসলামিক সেন্টার আল ত্যেহিদ মসজিদের উদ্যোগে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে। স্থানীয় প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ফিল্ড ৮-এ অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন ইমাম আবদুল্লাহ। একই এলকার বায়তুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ওজনপার্কের বড় জামাত অনুষ্ঠিত হয় আল আমান মসজিদে। একই এলাকার আল ফুরকান মসজিদের উদ্যোগে মসজিদের সামনে ৭৬ অ্যান্ড গ্লেনমোর অ্যাভিনিউতে সকাল আটটায় ও নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। ফুলতলী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে ওভাল পার্কের খোলা মাঠে সকাল সাড়ে আটটায় বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসে বায়তুল ইসলাম মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল সাড়ে আটটায়। ক্যাসেলহিল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ২১০০-২১৪৬ টার্নবুল অ্যাভিনিউতে প্লে গ্রাউন্ডে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়। ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত হয় সকাল সাড়ে ৮টায়।
এ ছাড়া জ্যাকসন হাইটসে আল নূর ইসলামিক সেন্টার, আল নূর ইসলামিক সেন্টার শরিয়া বোর্ড নিউইয়র্ক, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদী সেন্টার, দারুল উলমের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদের জামাতের পর মুসল্লিরা পশু কোরবানি দেন। আগে অনেক প্রবাসী বাংলাদেশে কোরবানি দিলেও সাম্প্রতিক সময়ে দেশে ও প্রাবসে দুইস্থানেই কোরবানি দেন। তাছাড়া এবার স্কুল খোলা থাকায় সামারে অনেকে দেশে যেতে পারেনি। তবে বাংলাদেশের মতো বাসার কাছে কোরবানির দেয়ার ব্যবস্থা না থকায় বাংলাদেশিরা বিভিন্ন খামারে আগে থেকে অর্ডার কোরবানি দেন। বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি বা সুপার মার্কেটে কোরবানির অর্ডার নেন, পরে কুরবানির গোস্ত বাসায় পৌছে দেন। কেউ কেউ ফার্মে গিয়ে নিজ হাতেও কোরবানি দেন। কুরবানির চাপ বেশি থাকায় খামার ও গ্রোসারিতে লম্বা সিরিয়ালের কারণে অনেকেই ঈদের পরদিনও কুরবানি দেন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
