‘নিউইয়র্ক মাথা নত না’
মেয়র মামদানির হুশিয়ারি
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৬ জুন ২০২৬
অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন ও নিউইয়র্ক সিটির মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) প্রধান মার্কওয়েইন মুলিন ‘স্যাংকচুয়ারি সিটি’গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সরাসরি পাল্টা জবাব দিয়েছেন।
এমএসএনবিসির ‘দ্য ব্রিফিং উইথ জেন সাকি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, “আমাদের আইন ও মূল্যবোধ কোনো দর-কষাকষির বিষয় নয়। আমরা ভয়ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার করব না। নিউইয়র্ক একটি স্যাংকচুয়ারি সিটি এবং এ নিয়ে আমরা গর্বিত।”
তিনি বলেন, “নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই নীতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আমরা গর্বিত যে, এই শহরের ৩০ লাখেরও বেশি বাসিন্দা অভিবাসী। আমিও তাদের একজন।”
সম্প্রতি নিউ জার্সির ডেলানি হল অভিবাসন আটক কেন্দ্রকে ঘিরে বিক্ষোভের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আটক অভিবাসীদের অনশন, মানবিক পরিস্থিতির অবনতি এবং নানা অভিযোগের প্রেক্ষাপটে কেন্দ্রটির বাইরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম ঘটনাস্থল পরিদর্শনকালে আইস কর্মকর্তাদের ব্যবহৃত পেপার স্প্রের কারণে আহত হন বলে জানা যায়। তিনি দাবি করেন, আটক বহু অভিবাসী ও অনশনকারীর সঙ্গে তিনি কথা বলেছেন।
এরই মধ্যে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএইচএস প্রধান মার্কওয়েইন মুলিন বলেন, হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করে তাঁর বিভাগ এমন পরিকল্পনা প্রস্তুত করছে, যাতে ফেডারেল অভিবাসন আইন বাস্তবায়নে সহযোগিতা না করা স্যাংকচুয়ারি শহরগুলোর বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট প্রক্রিয়াকরণ সীমিত বা বন্ধ করা যেতে পারে।
মুলিনের এই মন্তব্যের জবাবে মামদানি বলেন, “আমরা এই ধরনের ভয়ভীতি বা চাপের কাছে মাথা নত করব না। নিউইয়র্কের মানুষকে নিষ্ঠুর নীতির হাতে ছেড়ে দেওয়া হবে না।”
সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন, আইস বর্তমানে নিউইয়র্কসহ দেশের বিভিন্ন স্থানে কার্যত জবাবদিহিতাহীনভাবে অভিযান পরিচালনা করছে। তাঁর মতে, অনেক অভিবাসী জানেন না কোন পরিস্থিতিতে তারা ঝুঁকির মুখে পড়তে পারেন।
মামদানি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছি। আমাদের আলোচনার বিস্তারিত প্রকাশ করতে চাই না। তবে আমি স্পষ্টভাবে তাঁকে জানিয়েছি, আইসের অনেক কর্মকাণ্ড নিষ্ঠুর ও অমানবিক। এসব পদক্ষেপ জননিরাপত্তার স্বার্থও রক্ষা করে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসন ও নিউইয়র্ক সিটির বিরোধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে স্যাংকচুয়ারি সিটি নীতি, আইসের অভিযান এবং অভিবাসীদের অধিকার নিয়ে ফেডারেল সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে নতুন আইনি ও রাজনৈতিক সংঘাত দেখা দিতে পারে।
নিউইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের মতো ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত বড় শহরগুলো দীর্ঘদিন ধরেই অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে রয়েছে। সাম্প্রতিক এই বক্তব্য ও পাল্টা বক্তব্য সেই বিরোধকে আরও প্রকাশ্য ও তীব্র করে তুলেছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
