মুখ দেখে নয়, মনোনয়ন মিলবে জনপ্রিয়তায়
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩
আট জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
আজকাল ডেস্ক
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতেই দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। সেখানে দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন করা হবে। মুখ দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জরিপের ভিত্তিতে যাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে তাদেরই দলীয় মনোনয়ন দেওয়া হবে।
বৃহস্পতিবার গণভবনে আট জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সামনের নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জে আমাদের ভোটেই বিজয়ী হতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বৈঠকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী, সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খান সোহেল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রাহমান ভিপি লিটন, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও বৈঠকে উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় বৈঠক শুরু হয়ে চলে পৌনে তিনটা পর্যন্ত। শুরুতেই দলীয় সভাপতি শেখ হাসিনা গণভবনে তৃণমূলের শীর্ষ নেতাদের স্বাগত জানান।
পরে তিনি তৃণমূল নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। বৈঠকে আগামী সংসদ নির্বাচন, দেশের বর্তমান অবস্থান, নানামুখী সংকট, সরকারের উন্নয়ন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই-উতরাই পার করে দেশটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। বাংলাদেশ এখন আত্মমর্যাদাশীল দেশ। সেই দেশকে স্বাধীনতাবিরোধীদের হাতে তুলে দিতে পারি না। কাজেই সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই বিভেদ তৈরি করা যাবে না। গত ১৪ বছরে যে উন্নয়ন করেছি, সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।
জনগণকে সঠিকভাবে বোঝাতে পারলে আমরা আবারও ক্ষমতায় আসব ইনশাআল্লাহ।
দলীয় সূত্র জানায়, বৈঠকে জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা স্থানীয় নানা সমস্যা নিয়ে কথা বলেন। সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং নোট নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকের এক পর্যায়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র নাথ শম্ভু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির পাথরঘাটা ও বেতাগী উপজেলায় সম্মেলন না করতে পারার ব্যাখ্যা দেন। সেখানে দলীয় কোন্দলের কথা উঠে আসে বলে বৈঠকে সূত্র জানায়।
ছাত্রলীগের দ্রুত কমিটি গঠনের নির্দেশ : বৈঠকে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ছাত্রলীগকে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেন। এ সময় করোনার কারণে বয়স দুই বছর বাড়িয়ে দিতে নির্দেশ দেন তিনি। তিনি বলেন, করোনার কারণে অনেকের বয়স চলে গেছে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি শেষ করে ফেল। কমিটি গঠনের সময়ে দুই বছর যেন বয়স বাড়িয়ে দেওয়া হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
