মির্জা আজমকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, পপিকে অব্যাহতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। চিঠিটি রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও তার পরিবার নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের ব্যাখ্যা না দেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আপনি (মারুফা আক্তার পপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪২, জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২০ নভেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার পছন্দের প্রার্থী আবুল কালাম আজাদকে মির্জা আজম এমপির মাধ্যমে জামালপুর পৌরসভা ও জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৫ আসনের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত-বিনিময়ের জন্য পাঠান। ২০ নভেম্বর সকাল ১০টায় স্থানীয় মির্জা আজম অডিটরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগ এবং বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জামালপুর পৌর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনি সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা চলার একপর্যায়ে মির্জা আজম অডিটরিয়ামে প্রবেশ করে মঞ্চের সামনে কর্মীদের সারিতে বসেন। আপনাকে বারবার মঞ্চে এসে বসার অনুরোধ করা হলেও কর্মীদের সারিতেই বসে থাকেন। পরে সবার পিড়াপিড়িতে মঞ্চে এসে মির্জা আজমের পাশের চেয়ারে বসেন।
জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য চলাকালে হঠাৎ আপনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলার সুযোগ চান। আপনার এমন আচরণে মঞ্চে উপস্থিত নেতারা হতবাক হন। এ সময় মির্জা আজম আপনাকে নিবৃত্ত করতে চেয়ারে বারবার বসতে বলেন। তারপরও আপনি নিবৃত্ত না হলে একপর্যায়ে মির্জা আজম ছোট বোন বিবেচনায় আপনাকে একটু উচ্চ স্বরে বসতে বলায়, আপনি স্লোগান দিয়ে একপর্যায়ে সভাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মির্জা আজমের পিতা এবং পরিবার নিয়ে অসত্য, কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্য দেন। যা পরে ভাইরাল হয়। এর ফলে জামালপুরের আওয়ামী লীগ পরিবারে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। জামালপুর জেলা আওয়ামী লীগ সার্বিক বিষয় বিবেচনা করে ২৪ নভেম্বর সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভা ডাকে।
চিঠিতে আরও বলা হয়, সভায় আপনার এমন আচরণ এবং অসত্য, অশালীন বক্তব্যের জন্য নিন্দা প্রস্তাব এবং আপনাকে ৭ কার্যদিবস সময় দিয়ে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। আপনার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় আপনাকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময় পার হলেও আপনি জেলা আওয়ামী লীগের চিঠির কোনো জবাব না দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ অনুচ্ছেদের ৯ ধারায় বর্ণিত বিধান মতে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, গত ২৪ নভেম্বর মারুফা আক্তার পপিকে যে চিঠি দেওয়া হয়েছিল সে চিঠির কোনো উত্তর দেননি তিনি। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগ আমাকে অফিসিয়ালি কোন চিঠি পাঠায়নি। আমাকে কারণ দর্শানোর চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে আমি দেখেছি এবং বিজন কুমার চন্দ হোয়াটসঅ্যাপে তা আমাকে পাঠিয়েছেন। আমি নির্ধারিত সময়ের মধ্যে গত ১ ডিসেম্বর যে প্রক্রিয়ায় আমাকে চিঠি পাঠানো হয়েছিল ঠিক সেই প্রক্রিয়ায় আমি চিঠির জবাব হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি।
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৮৮৮।
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
