মিথ্যা ঘোষণার আমদানিতে সর্বনাশ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩
মিথ্যা ঘোষণা দিয়ে খাদ্যপণ্য ও ওষুধের কাঁচামাল আমদানির আড়ালে আনা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট। এতে বিদেশে চলে যাচ্ছে মার্কিন ডলার, যা চলমান ডলার সংকট আরও ঘনীভূত করছে। এতে করে প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সম্প্রতি এনবিআরের চোখ ফাঁকি দিয়ে আমদানি হচ্ছে বিপুল পরিমাণ সিগারেট। কম নিকোটিনের দোহাই দিয়ে এসব বিদেশি সিগারেট বাজারে ছাড়া হচ্ছে দেদার। এদিকে রাজস্ব ক্ষতির সঙ্গে জনস্বাস্থ্যও চরম হুমকির মুখে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। করোনা মহামারির পর বিদেশি সিগারেট আমদানি কয়েক গুণ বেড়েছে বলে জানা গেছে। অর্থ বিভাগের এক মূল্যায়নপত্রে এসব তথ্য উঠে এসেছে। এ জন্য এনবিআরের শুল্ক গোয়েন্দা বিভাগকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের পৃথক পত্র ঘেঁটে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে শুল্ক ফাঁকি দিয়ে আসা অবৈধ বিদেশি সিগারেট। শহরের অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চলেও দেদার বিক্রি হচ্ছে এসব সিগারেট। কম মূল্য, আকর্ষণীয় মোড়ক, ভিন্ন ভিন্ন ফ্লেভার ও সহজলভ্য হওয়ায় তরুণ প্রজন্মের ধূমপায়ীরা ঝুঁকছেন এসব সিগারেটে। এতে একদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে মিথ্যা ঘোষণায় দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বড় অঙ্কের অর্থ। সেই সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
নামে প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি প্রতিবেদন পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সেলও এটা নিয়ে কাজ করছে।’ অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশি সিগারেটের দৌরাত্ম্যে সরকারের চলতি অর্থবছর গত অর্থবছরের তুলনায় তামাক খাত থেকে আশঙ্কাজনক হারে রাজস্ব আদায় কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অতি উচ্চস্তর ও উচ্চস্তরের সিগারেট থেকে রাজস্ব আয় কমেছে ৫ শতাংশ। প্রবৃদ্ধির ধারা অনুযায়ী, বছরের বাকি ছয় মাসে এটা আরও বাড়বে। এ ছাড়া মিথ্যা ঘোষণার মাধ্যমে বিপুল পরিমাণ যে সিগারেট আসছে তাতে করে সরকার শুধু চলতি অর্থবছরই অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাবে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে।
এনবিআরের এক প্রতিবেদনের তথ্য ঘেঁটে জানা যায়, চট্টগ্রাম সমুদ্র ও বিমানবন্দরসহ বিভিন্ন বন্দর দিয়ে শক্তিশালী চক্র মিথ্যা ঘোষণা দিয়ে বিদেশি সিগারেট দেশে নিয়ে আসছে। চোরাকারবারিরা ফ্ল্যাট, বাসা ভাড়া নিয়ে মজুদ করছে এসব সিগারেট। পরে বিক্রয় প্রতিনিধি নিয়োগ দিয়ে তা সারা দেশের পাইকারি, মাঝারি ও ক্ষুদ্র দোকানিদের কাছে বিক্রি করছে।
এনবিআর সূত্র জানায়, শুধু চট্টগ্রাম সমুদ্রবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে গত দুই বছরে অবৈধভাবে আসা প্রায় ৯০ কোটি শলাকা বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে সবচেয়ে বেশি এসেছে ‘ওরিস’ ব্র্যান্ডের সিগারেট। এ ছাড়া রয়েছে ইজি লাইট, ইজি গোল্ড, মন্ড, ডানহিলসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট। বাজারে শুধুমাত্র ওরিস ব্র্যান্ডের সিগারেট রয়েছে অন্তত ১২ ফ্লেভারের। শুল্ক গোয়েন্দাদের জালে ইতোমধ্যে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানির সঙ্গে জড়িত কিছু প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অর্থনীতিবিদরা বলছেন, মিথ্যা ঘোষণায় বিভিন্ন জরুরি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা এসব অবৈধ বিদেশি সিগারেটের কারণে সরকার শুধু রাজস্বই হারাচ্ছে না, এর মাধ্যমে দেশ থেকে পাচার করা হচ্ছে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এর জন্য সরকারের তদারকি ও যথাযথ আইনি পদক্ষেপের অভাবকেই দায়ী করছেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত হবে এ ব্যাপারে কঠোর নজরদারি বাড়ানো। জানা গেছে, বৈধভাবে সিগারেট আমদানি করতে ৬০২ শতাংশ বিভিন্ন রাজস্ব পরিশোধ করতে হয়। এতে করে বিদেশি সিগারেটের প্রতি শলাকার দাম অনেক বেশি পড়ে যায়। দাম বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ভোক্তারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই একটি সংঘবদ্ধ চক্র অবৈধ পন্থায় মিথ্যা ঘোষণার মাধ্যমে এসব সিগারেট আমদানি করে অনেক কম দামে বাজারে বিক্রি করছে। আর হুন্ডি হয়ে চলে যাচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। অথচ বাংলাদেশে বছরখানেক ধরেই চলছে ডলারের তীব্র সংকট।
স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতি বছর সিগারেটের মূল্যবৃদ্ধি করে আসছে। গত পাঁচ বছরে সিগারেটের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০১০-২০২০ সালের মধ্যে বাংলাদেশে সিগারেটের ভোক্তা ৯.৩ শতাংশ কমেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের তথ্যমতে, পৃথিবীর অন্তত ৫৮টি দেশে বাংলাদেশের চেয়ে কম মূল্যে সিগারেট বিক্রি হয়। এসব দেশ থেকে কয়েক বছর ধরে অবৈধ বিদেশি সিগারেট ঢুকে পড়ছে বাংলাদেশে। দেশীয় একই স্তরের সিগারেটের থেকে প্রায় অর্ধেক মূল্যে বিক্রি হচ্ছে এসব সিগারেট। যেখানে বেনসনের ২০ শলাকা প্যাকেটের মূল্য ৩২০ টাকা সেখানে ওরিস ব্র্যান্ডের সিগারেট ২০ শলাকা প্যাকেট পাওয়া যাচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। গত বাজেটে অতি উচ্চ স্তরের সিগারেটের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক সস্তা বিকল্প হিসেবেও এসব সিগারেট জনপ্রিয়তা পাচ্ছে, যা অবৈধভাবে আমদানি করা। অথচ সরকার এ কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে প্রতি বছর।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
