মার্কিন সামরিক সরঞ্জাম পেতে বাংলাদেশকে আপাতত চুক্তি করতে হবে না
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩
মিরা রেসনিক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অতি সম্প্রতি নিরাপত্তা সংলাপ উপলক্ষে ঢাকা সফর করে গেছেন তিনি। সে সময় এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে বিস্তারিত বলেছেন। বলেছেন এ সংক্রান্ত চুক্তি সইয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা। ইউএনবি
মিরা জানান, আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উচ্চ সক্ষমতার ব্ল্যাকজ্যাক ইউএএস, ৩৫ ফুট সেফ পেট্রোল বোট এবং অতিরিক্ত জোডিয়াক রিজিড হাল বোট সরবরাহ করবে বলে আশা করছে। এসব ব্যবস্থা বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করবে।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, এই বিশেষ সরঞ্জামগুলোর জন্য জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্টের (জিএসওএমআইএ) প্রয়োজন হয় না। তবে এর জন্য প্রযুক্তি সুরক্ষা ও বিদেশি উন্মোচন পর্যালোচনা প্রয়োজন হবে, যা ওয়াশিংটন করে থাকে।
তিনি বলেন, আরো উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য জিএসওএমআইএ প্রয়োজন। যখন বাংলাদেশ সরকার এর জন্য প্রস্তুত হবে তখন আমরা তাদের সঙ্গে একটি জিএসওএমআইএ সইয়ের জন্য কাজ করতে প্রস্তুত।
মিরা রেসনিক জানান, জিএসওএমআইএ ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ) দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক, প্রতিরক্ষা বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ, তথ্য আদান-প্রদান এবং সামরিক সহযোগিতার জন্য অপরিহার্য। উল্লেখ্য, অনেক মিত্র দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি রয়েছে। সম্প্রতি পাকিস্তানও এই চুক্তিতে সই করতে সম্মত হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করবে যে তারা কোন পর্যায়ে কোন চুক্তি অনুসরণ করবে, যা বাংলাদেশের জন্য অর্থবহ হবে।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, আমরা এমন উপায় খুঁজছি যাতে বাংলাদেশকে তার সামরিক বাহিনীর আধুনিকীকরণে সহায়তা করতে পারি। আপনাদের উপকূলীয় সীমান্তে কী রয়েছে; আকাশ, স্থল, সমুদ্র ও সাইবারস্পেসে কী ঘটছে তা বোঝার জন্য আমরা সামুদ্রিক ডোমেইন সচেতনতায় বিনিয়োগ করতে পারি।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে মিরা রেসনিক বলেন, এই অঞ্চলটি উন্মুক্ত, সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সংলাপের সময় সবচেয়ে ভালো যে উদাহরণ উঠে এসেছে তা হলো, যুক্তরাষ্ট্র আপনাদের নৌবাহিনী ও কোস্ট গার্ডকে যে ধরনের সফটওয়্যার সরবরাহ করে, সেই ধরনের সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড আপনাদের জলসীমায় বাংলাদেশি জেলেদের রক্ষায় সক্ষম। ইন্দো-প্যাসিফিক কৌশল সম্পর্কে এটাই আমাদের দৃষ্টিভঙ্গি।
মিরা রেসনিক বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত। এই সম্পর্কে যে অগ্রগতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ করতে পারে- এমন কোনো পরিস্থিতি আমরা দেখতে চাই না।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
