মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু বলেছেন, আজ থেকে এই বাজারে টাকা তুলবো আমি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে এ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। তাদের কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড। রামদা হাতে মিছিল ও চাঁদা তোলার হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম পিন্টু তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম নূরের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ধারালো হাঁসুয়া, রামদা, ও লোহার রড উঁচিয়ে মহড়া দেন। অনেকের মুখে ও মাথায় লাল গামছা প্যাঁচানো ছিল। তারা এমসি বাজার ঘুরে মিছিল করেছেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে সমাবেশ করেছেন তারা। সমাবেশে হ্যান্ডমাইকে বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীর আলম।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে আপনাদের ঘোষণা দিয়েছিলাম, সবার সহযোগিতায় এমসি বাজার সুন্দরভাবে পরিচালনা করবো। কিন্তু বিএনপির দালাল চক্রের কারণে আমি এটি করতে পারিনি। আমার সব লোকজন নিয়ে আজ বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে। আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারের সব টাকা তুলবো আমি। কে বাজার ডাকছে, কে ডাকে নাই; সেটা আমার জানার দরকার নাই। আমার নেতৃত্বে বাজার চলবে। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন এই বাজার আমার নেতৃত্বে চলবে। দোকানদার ভাইয়েরা আজকে থেকে টাকা দেওয়া শুরু করবেন। এখন থেকে আমার লোকজন টাকা তোলা শুরু করবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিহত করবো এবং তাকে অনেক খেসারত দিতে হবে। সবাইকে পরিষ্কারভাবে বলছি, কেউ বাধা দিতে আসবেন না। আমাদের কাজ আমাদের করতে দিন।
জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে মাওনা ইউনিয়নের এমসি বাজারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামদা হাতে মিছিল নিয়ে এমসি বাজারের পূর্ব দিকে হয়ে সাতকাফ মাঠ হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় ইউনিয়ন গার্মেন্টসের সামনে দিয়ে চলে যান জাহাঙ্গীর ও তার অনুসারীরা। এ ঘটনায় এলাকাবাসী, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে রামদা হাতে মিছিল ও চাঁদা আদায়ের ঘোষণার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের কোনও ধরনের অপকর্মের দায় নেবে না দল। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল কালবেলাকে বলেন, বাজারের লোকজন বলেছেন, এক ছেলের নেতৃত্বে ১৫-২০ জন বাজারে মহড়া দিয়েছে। পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
