মন্ত্রিপরিষদসচিবসহ প্রশাসনের শীর্ষ ৮ পদে পরিবর্তন আসছে
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২
চলতি মাসেই প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদসচিব, মুখ্য সচিবসহ আট সচিবের পদে পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস আগামীকাল অবসরে যাচ্ছেন। মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে যাবেন আগামী ১৫ ডিসেম্বর। চাকরির বয়স অনুযায়ী আরো ছয় সচিবের ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা।
বিজ্ঞাপন
জনপ্রশাসন সূত্র জানায়, এই আট পদে পরিবর্তনকে কেন্দ্র করে প্রশাসনে আরো বেশ কয়েকটি পদে রদবদল হতে পারে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদেও রদবদল হওয়ার সম্ভাবনা আছে।
প্রশাসনের সর্বোচ্চ পদ হলো মন্ত্রিপরিষদসচিব। বর্তমান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। এরপর নতুন মন্ত্রিপরিষদসচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ারকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। এসংক্রান্ত সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে।
সাধারণত মন্ত্রিপরিষদসচিব হিসেবে প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসাবেও এগিয়ে আছেন কবির বিন আনোয়ার। তিনি বিসিএস সপ্তম ব্যাচের একমাত্র জ্যেষ্ঠ কর্মকর্তা। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ছিলেন।
নিয়োগের ১৯ দিন পরই অবসর
জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের অবসরে যাওয়ার সময় নির্ধারিত আছে ২০২৩ সালের ৩ জানুয়ারি। তাঁকে মন্ত্রিপরিষদসচিব পদে নিয়োগ দেওয়া হলে ১৯ দিন পরই অবসরের সময় হবে তাঁর। এরপর তাঁকে এ পদে রাখতে হলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। সরকার গত প্রায় এক বছর গুরুত্বপূর্ণ কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়নি।
মন্ত্রিপরিষদসচিব পদ আলোচনায় থাকায় বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তারা নীতিগতভাবে চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে। কারণ তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে অষ্টম ব্যাচের আর কোনো কর্মকর্তা মন্ত্রিপরিষদসচিব হতে পারবেন না। এই ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা আগামী ছয় মাসের মধ্যে অবসরে চলে যাবেন।
১০তম ও ১১তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অনীহা আছে। সম্প্রতি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের অবসরে যাওয়ার পাঁচ দিন আগেই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক নিয়োগের তদবির ঠেকাতে স্থানীয় সরকার বিভাগে পদ খালি হওয়ার অন্তত এক মাস আগে নতুন নিয়োগও দেওয়া হয়েছে। অবসরে যাওয়া খাদ্যসচিব নাজমানারা খানুমকে চুক্তিতে নিয়োগ দেওয়ার জন্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ডিও লেটার দিয়েছিলেন। কিন্তু সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়নি।
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘প্রশাসন ক্যাডারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হবেন মন্ত্রিপরিষদসচিব, দ্বিতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা হবেন মুখ্য সচিব—এটাই নিয়ম। এই নিয়ম শুধু বাংলাদেশে নয়, ভারত, সিঙ্গাপুর, সাউথ কোরিয়াসহ উন্নত রাষ্ট্রগুলোতেও মানা হয়। আমাদের দেশেও সেটা বেশির ভাগ সময় মানা হয়েছে। কিন্তু দু-এক সময় ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয় যখন ঘটেছে তখন রাজনৈতিক বিবেচনায় হয়েছে। তবে এমন ঘটনা খুবই কম। ’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ) আব্দুস সবুর মণ্ডল কালের কণ্ঠকে বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বদলি-পদোন্নতির সিদ্ধান্ত শেষ সময়ে হয়। আবার কোন পদে কে আসছেন, এটা আগে থেকে বলা যায় না। কারণ সর্বোচ্চ পর্যায়ে এসব সিদ্ধান্ত হয়।
মুখ্য সচিব হতে চান অষ্টম ও নবম ব্যাচের কর্মকর্তারা
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস আগামীকাল অবসরে যাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত রবিবার ধন্যবাদ প্রস্তাব ও অবসরের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। অবসরের পর আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে এ পদে নিয়োগ পেতে বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ও নবম দুই ব্যাচের কর্মকর্তারাও চেষ্টা করছেন বলে সচিবালয়ে আলোচনা আছে।
অষ্টম ব্যাচের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি মন্ত্রিপরিষদসচিব পদে নিয়োগ দেওয়া হয় তাহলে মুখ্য সচিবের পদেও জ্যেষ্ঠতা অনুযায়ী নিয়োগ দেওয়া উচিত। এই ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব গোলাম মো. হাসিবুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।
নবম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তিনি চলতি বছরের ১২ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাই মুখ্য সচিবের কার্যক্রম সম্পর্কে তিনি ভালো অবগত আছেন। তাঁকে মুখ্য সচিব করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদও শূন্য হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সব সময় যোগ্যতা অনুযায়ী পদায়নের চেষ্টা করছি। প্রশাসনের শীর্ষ পদের ক্ষেত্রেও সেটা হবে। দেশের উন্নয়নের স্বার্থেই এ কাজগুলো নিরপেক্ষভাবে করা হয়। ’
৩১ ডিসেম্বর যাঁরা অবসরে যেতে পারেন
৩১ ডিসেম্বর যে ছয় সচিবের অবসরে যাওয়ার কথা তাঁরা হলেন বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস, পরিকল্পনা বিভাগের সচিব মামুন-আল রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৭৮ জন সচিব আছেন। এঁদের মধ্যে আগামী ২০২৩ সালের মধ্যে ৩৫ জন অবসরে যাবেন। এ ছাড়া ৪০০ জন অতিরিক্ত সচিব বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত। এর মধ্যে ১৩তম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হতে পারে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
