ভোটে টাকা ছড়াতে গিয়ে গ্রেপ্তার হাওয়া ভবনের সাবেক কর্মী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
বিপুল অঙ্কের কালো টাকা ছড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে হাওয়া ভবনের সাবেক কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ প্রায় সাড়ে আট কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেক। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হায়দার (২৪), গুলশানের আমেনা এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক (জিএম, প্রশাসন) জয়নাল আবেদিন (৪৫) ও অফিস সহকারী আলমগীর হোসেন। এদের মধ্যে জয়নাল আবেদীন হাওয়া ভবনের সাবেক কর্মী। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত র্যাব-৩-এর একটি দল মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ইউনাইটেড করপোরেশন ও ইউনাইটেড এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও টাকা জব্দ করে। তাঁদের কাছ থেকে নগদ আট কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৬৫১ টাকা জব্দের তথ্য জানিয়েছে র্যাব। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একসময়ের এপিএস ও আমেনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, ইউনাইটেড করপোরেশনের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ও ইউনাইটেড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিকুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতিঝিলের সিটি সেন্টারের ২৭ তলায় প্রেস ব্রিফিংয়ে বেনজীর আহমেদ ঘটনার বিষয়ে আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে দুই মাস আগে সিটি সেন্টারে এই দুটি অফিস ভাড়া নেওয়া হয়। এরপর গত দুই মাসে এই অফিস থেকেই প্রায় দেড় শ কোটি টাকা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিলেন জানিয়ে র্যাব ডিজি বলেন, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ১৪০ কোটি কালো টাকা হুন্ডির মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে এসেছে। এসব কালো টাকা একটি গোষ্ঠীর পক্ষে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রতি শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দীন অপুকে তিন কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি, ওই অঞ্চলে টাকা যাওয়ার পর ওখানকার নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন হয়েছে। এ ছাড়া ইউনাইটেড করপোরেশনের কথিত মালিক মাহমুদ হাসানের অ্যাকাউন্টে এক মাসে ৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে। কালো টাকার মাধ্যমে নির্বাচন প্রভাবিত করাই ছিল তাঁদের উদ্দেশ্য। এ ছাড়া এই অফিস থেকে কোনো দিন ১১ কোটি টাকা, কোনো দিন ২০ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে এই অফিসের লোকজন টাকার রেকর্ড বেশিদিন রাখে না। তাই আমরা সব তথ্য পাইনি।’ জব্দ করা যন্ত্রাংশগুলোর ফরেনসিক টেস্টের পর লেনদেনের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
ইউনাইটেড করপোরেশন, ইউনাইটেড এন্টারপ্রাইজ ও আমেনা এন্টারপ্রাইজের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছে দাবি করে র্যাবের ডিজি জানান, নির্বাচনে কালো টাকা ছড়াতে মতিঝিলে ইউনাইটেড করপোরেশন ও ইউনাইটেড এন্টারপ্রাইজ নামে অফিস খোলা হয়। এর আগে এই দুটি অফিস একটি বড় রাজনৈতিক দলের অফিসের পাশে ছিল। নিরাপত্তার কারণেই অফিস সরিয়ে এখানে নিয়ে আসা হয় এবং এখানে এসে কাজ শুরু করে তারা। সিটি সেন্টারের ইউনাইটেড করপোরেশনের মালিক দুবাইপ্রবাসী মাহমুদুল হাসান। ওই ভবনের একই ফ্লোরে থাকা ইউনাইটেড এন্টারপ্রাইজের মালিক আতিকুর রহমান ঝালকাঠি উপজেলার ছাত্রদলের সহসভাপতি। আমেনা এন্টারপ্রাইজের মালিক অপু।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, কালো টাকার মাধ্যমে শুধু নির্বাচনকে প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ করাই নয়, পেশিশক্তির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেই টাকাগুলো ব্যবহার করা হতো।
ঢাকার একটি আসনের সব ভোটারের নামসংবলিত একটি তালিকাও আলী হায়দারের (ইউনাইটেড করপোরেশনের এমডি) অফিসে পাওয়া গেছে জানিয়ে ব্রিফিংয়ে র্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেন, ‘এর মানে কী? এর মাধ্যমে বিশালসংখ্যক ভোটারকে কেনার পরিকল্পনা করেছিল তারা। কালো টাকা দিয়ে ভোট কিনে যদি কেউ এ দেশের ক্ষমতায় আসে তাহলে দেশের অর্থনীতির কী অবস্থা হবে তা সহজেই অনুমেয়।’
ব্রিফিংয়ে আটককৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে র্যাবের ডিজি বলেন, আটক একজন বিশেষ ভবন তথা হাওয়া ভবনে কাজ করতেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, সাবেক কেন্দ্রীয় নেতা অপু একসময় খালেদা জিয়ার ছেলে তারেকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এবার তাঁকে শরীয়তপুরে ধানের শীষের প্রার্থী করার পর স্থানীয় বিএনপি আপত্তি তোলে। গত সোমবার ফরিদপুরের গোসাইরহাটে নির্বাচনী প্রচারের সময় সংঘর্ষে আহত হন অপু। তাঁর দাবি, আওয়ামী লীগের সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষ বাধে। ঢাকায় উদ্ধার হওয়া বিপুল অর্থের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে নূরুদ্দীন অপুর কোনো প্রতিক্রিয়া তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন, আসন্ন নির্বাচন প্রভাবিত করতে লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন তারেক। এ জন্য তাঁকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
