ভোটের প্রচারণায় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, মন্থর সচিবালয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩
নির্বাচনকালীন সরকারের অধীনে চলছে দেশের কার্যক্রম। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ সদস্য প্রার্থী হিসেবে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এখন নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সব সময় সরগরম থাকা সচিবালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তরগুলো তাই এখন সুনসান। দর্শনার্থীদের ভিড় নেই। আনাগোনা কম তদবিরকারীদের। সচিবরা চালিয়ে নিচ্ছেন অল্পবিস্তর কাজ। কোনো কোনো দপ্তরে গল্প-আড্ডাও চলছে কাজের ফাঁকে।
নির্বাচনকালীন সরকার হওয়ায় সচিবালয়ের কাজের পরিধি আগেই কিছুটা কমেছে। এখন চলছে রুটিন কাজ। এর মধ্যে আবার মন্ত্রীরা অফিস না করায় সচিবালয়ের কাজে এসেছে শিথিলতা। কোনো কোনো কর্মকর্তা দেরি করে আসছেন। কাজের চেয়ে বেশি সময় মশগুল থাকছেন সহকর্মীদের সঙ্গে আলোচনা-গল্পে।
তবে নির্বাচনের কাজের সঙ্গে সম্পর্কিত মন্ত্রণালয়গুলোতে রয়েছে ব্যস্ততা। সেই মন্ত্রণালয়গুলোর মন্ত্রীরাও অফিস করছেন বেশি। প্রচারণার ফাঁকে অফিসেও সময় দিচ্ছেন তারা।
আমরা রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নতুন কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না। আগের প্রকল্পগুলোই চলছে।- খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী
সব মন্ত্রী-প্রতিমন্ত্রী অফিস না করায় সচিবালয়ে তদবিরকারীদের সংখ্যাও কমে গেছে। আগের চেয়ে এখন অনেক কম পাস ইস্যু হচ্ছে বলে জানিয়েছেন সচিবালয়ের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা।
টেকনোক্র্যাট দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগের পর এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মোট সদস্য ৪৪ জন। এর মধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
তফসলি ঘোষণার পর গত ১৬ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘সরকার রুটিন কাজগুলো করে যাবে। এটাই গণতন্ত্রের মূল বক্তব্য যখন নির্বাচন আসে। পলিসি ডিসিশন (নীতি-নির্ধারণী সিদ্ধান্ত) নেওয়া হবে না, কারণ একটা নির্বাচন আছে। জনগণের কাছে আমাদের ম্যান্ডেট দেবো।’
মঙ্গল ও বুধবার সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কাজ-কর্ম চলছে কম। দপ্তর ঘিরে নেই দর্শনার্থীদের কোলাহল। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কর্মতৎপরতাও কম। সহকারী একান্ত সচিবদের (এপিএস) কক্ষগুলো পড়ে আছে খালি, কারণ তারা মন্ত্রীদের সঙ্গেই রয়েছেন।
আমরা স্বাভাবিকভাবে কাজ করছি। নির্বাচন সংশ্লিষ্ট বিষয় যেগুলো আছে, সেগুলো নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে কাজ করছি। আমাদের অন্য কাজও চলমান। গতি কমেনি।- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সচিবালয়ের চার নম্বর ভবনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের কয়েকজন অতিরিক্ত সচিবের দপ্তরে গিয়ে দেখা যায়, তারা আসেননি। কেউ কেউ আসেন সকাল সাড়ে ১০টার পরে।
দুপুর ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের কক্ষে গিয়ে দেখা যায়, সহকর্মীদের নিয়ে গল্প করছেন। তিনি বলেন, ‘আমরা কিছুটা রিল্যাক্সে আছি। আপনি এসেছেন, সময় নিয়ে কথা বলতে পারছি। অন্য সময় হলে পারতাম কি না সন্দেহ। এমপি মহোদয়রা সব সময় আমাদের কাছে তাদের কাজের জন্য আসেন। এখন সেই অবস্থা নেই।’
ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব জানান, এখন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় বদলি, পদোন্নতি কার্যক্রম বন্ধ। তাই বদলি, পদোন্নতি ঘিরে মানুষের যে আনাগোনা থাকে সেটা নেই।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ বলেন, ‘আমরা রুটিন কাজ চালিয়ে যাচ্ছি। এজন্য প্রয়োজনীয় মিটিং ও অন্য যা লাগছে আমরা করছি।’
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী বলেন, ‘আমরা রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নতুন কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না। আগের প্রকল্পগুলোই চলছে।’
অন্য সময়ে সচিবালয়ের লিফটগুলোর সামনে ভিড় লেগে থাকলে এখন বেশিরভাগ সময় ফাঁকাই থাকছে। লিফটম্যানরা জানিয়েছেন, সচিবালয়ে দর্শনার্থী অনেক কমে গেছে।
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তাদের বদলি, পদায়নের কাজ করছে মন্ত্রণালয়টি। একই সঙ্গে মাঠ প্রশাসনের বাইরে নিয়মিত বদলি, পদায়ন, পদোন্নতির কাজও করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে কাজ করছি। নির্বাচন সংশ্লিষ্ট বিষয় যেগুলো আছে, সেগুলো নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে করছি। আমাদের অন্য কাজও চলমান। গতি কমেনি।’
একই সঙ্গে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্বাচনের নানা কাজে তৎপর থাকতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী এলাকা ঢাকায় হওয়ায় তিনি নিয়মিতই অফিস করছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের দপ্তরে গিয়ে দেখা যায়, কোনো কোলাহল নেই। কিন্তু প্রতিমন্ত্রী থাকলে চার নম্বর ভবনের তৃতীয় তলায় প্রতিমন্ত্রীর দপ্তরের সামনের করিডোর দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে।
ত্রাণ প্রতিমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর এনামুর রহমান আর সচিবালয়ে আসেননি।
বর্তমান মন্ত্রিসভার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ছাড়া বাকিরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৮৮৮।
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
