বিনিয়োগে ঝুঁকি নিতে চাইছেন না উদ্যোক্তারা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২
ডলারের চাপ সামলাতে আমদানি নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের প্রভাবে বিদেশ থেকে পণ্য আনার ঋণপত্র বা এলসি খোলার লাগামে টান পড়েছে। মূলধনি যন্ত্রপাতির পাশাপাশি কাঁচামাল আসাও কমেছে উল্লেখযোগ্য হারে। যা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য ইতিবাচক মনে করছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
দেশে বিনিয়োগ হচ্ছে কি না—তা জানার অন্যতম সূচক হলো মূলধনি যন্ত্রপাতির আমদানির চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ৩৯ কোটি ৯৭ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খুলেছেন দেশের শিল্পদ্যোক্তারা। এই হার গত বছরের একই সময়ের তুলনায় ৬৫ দশমিক ৩৫ শতাংশ কম।
জানতে চাইলে বাংলাদেশের নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ইত্তেফাককে বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ কারখানা এক্সটেনশনে যাচ্ছেন না। একদিকে যেমন বিশ্ব মন্দার আশঙ্কা, অন্যদিকে দেশে গ্যাস, বিদ্যুতের চরম সংকট। এত সংকটের মধ্যে উদ্যোক্তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না। এজন্য নতুন বিনিয়োগে উদ্যোক্তরা আগ্রহী নয় বলে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে গেছে।
করোনা ভাইরাস মহামারির প্রভাব কাটিয়ে ওঠার পর অর্থনীতি সক্রিয় হতে শুরু করলে সব ধরনের পণ্য আমদানি বাড়তে থাকে। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার অস্থির হতে থাকে। জ্বালানি তেলসহ সবকিছুর দাম হয় ঊর্ধ্বমুখী। বৈশ্বিক এ প্রভাবের ঢেউ লাগে বাংলাদেশেও। ডলারের চাহিদা ও দর হয়ে পড়ে আকাশচুম্বী। সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে মূল্যস্ফীতিও বাড়তে থাকে। আমদানি বাড়ার বিপরীতে আশানুরূপ রপ্তানি ও রেমিটেন্স না আসায় ডলার ঘাটতিতে পড়ে বাংলাদেশ। রেকর্ড বাণিজ্য ঘাটতির সঙ্গে চলতি হিসাবেও ঘাটতি দেখা দেয়। এতে চাপ তৈরি হয় রিজার্ভে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-আগস্টে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ১১৫ কোটি ৩৩ লাখ ডলারের এলসি খুলেছিলেন শিল্পোদ্যোক্তারা। এ হিসাবে দেখা যাচ্ছে, এই বছরের জুলাই-আগস্ট সময়ের চেয়ে গত বছরের জুলাই-আগস্টে প্রায় তিন গুণ বেশি মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলা হয়েছিল।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ডলারের উচ্চ মূল্য এবং মূল্যস্ফীতির মতো বর্তমানের অস্থিতিশীল পরিবেশে কেউ নতুন বিনিয়োগে যাবে না বলেই মনে করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ২২ কোটি ১১ লাখ ডলারের এলসি খোলেন শিল্পোদ্যোক্তারা। দ্বিতীয় মাস আগস্টে তা ১৭ কোটি ৮৬ লাখ ডলারে নেমে এসেছে। এ হিসাবে, জুলাই মাসের চেয়ে আগস্টে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ২০ শতাংশ।
আবার টাকার বিপরীতে আমেরিকান মুদ্রা ডলারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, পণ্য আমদানির জন্য ব্যাংকগুলো এখনো ১০৫ টাকার বেশি নিচ্ছে। এতে মূলধনি যন্ত্রপাতি আমদানি খরচ ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এত বেশি খরচ করে যন্ত্রপাতি আমদানি করে শিল্প স্থাপন করলে সেই শিল্প লাভজনক হবে কি না—তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। সে কারণেই সবাই মূলধনি যন্ত্রপাতি আমদানি কমিয়ে দিয়ে অপেক্ষা করছেন বলে মনে করছেন তারা।
মূলধনি যন্ত্রপাতি আমদানি করে উদ্যোক্তারা সাধারণত নতুন শিল্পকারখানা স্থাপন বা কারখানার সম্প্রসারণ করে থাকেন। অর্থাৎ শিল্প খাতে বিনিয়োগ বাড়ে। বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হয়। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে।
২০২১-২২ অর্থবছরে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ৬৪৬ কোটি ৩৭ লাখ (৬.৪৬ বিলিয়ন) ডলারের এলসি খুলেছিলেন উদ্যোক্তারা, যা ছিল আগের অর্থবছরের (২০২০-২১) চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি।
গত বছরের আগস্ট থেকে দেশে আমদানি ব্যয় বাড়তে থাকে। বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়। টাকার বিপরীতে ডলারের দর অব্যাহতভাবে বাড়তে থাকে। এপ্রিল মাস থেকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরতে একটার পর একটা পদক্ষেপ নিতে শুরু করে। যার সুফল জুন মাস থেকে পড়া শুরু করে। জুলাই-আগস্ট মাসে তা ভালোভাবে দৃশ্যমান হয়েছে।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান বলেন, মূলধনি যন্ত্রপাতি আমদানি মানেই নতুন বিনিয়োগ। অর্থনীতির এই অস্থিরতার মধ্যে কেউ নতুন বিনিয়োগে যাচ্ছে না। পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে আমদানি বন্ধ রয়েছে। উচ্চ মূল্য থাকায় আমদানি কমিয়ে দিচ্ছেন উদ্যোক্তারা আর সরকারও অপ্রয়োজনীয় আমদানিতে নিয়ন্ত্রণ এনেছে। মূল্যস্ফীতি স্থিতিশীল হলে আগামী বছর ফের আমদানি বাড়তে পারে। এই বছরে খুব একটা পরিবর্তন হবে বলে মনে করছেন না তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
