গণশুনানি আজ
বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ১০-১৫% বাড়তে পারে
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩
গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গত জুনে বেড়েছে ২২.৭৮ শতাংশ। গত আগস্টে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ বেড়েছে। গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবন যাত্রায় নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এবার বিদ্যুতের দাম বাড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।
দাম বাড়ানোর প্রস্তাবের ওপর আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানির আয়োজন করেছে বিইআরসি। গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়। একই মাসে গ্রাহক পর্যায়ে ২০ থেকে ২৩ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয় ছয় বিতরণকারী কম্পানি।
বিইআরসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বেই, তবে সেটি যৌক্তিক পর্যায়ে থাকবে। তা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছি।’ যদিও গণশুনানিতেই দাম বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।
জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে সব ধরনের পণ্যের দাম আরেক দফা বেড়ে যেতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিচ্ছে। সেখানে আইএমএফ ভর্তুকি সংস্কারের জন্য বলেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকার সবচেয়ে বেশি ভর্তুকি দেয়। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি বলেন, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখা ও গ্রাহকের কথা বিবেচনা করা হবে। সরকার ভর্তুকি থেকে বের হয়ে আসতে চাইছে বলেও জানান তিনি।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়লেও বর্তমান পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ শতাংশের বেশি বাড়ানো উচিত হবে না। লাইফ লাইন (৫০ ইউনিট পর্যন্ত) বা কম ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের দাম বৃদ্ধির বাইরে রাখতে হবে। তা না হলে এসব গ্রাহকের ওপর চাপ আরো বেড়ে যাবে।’ তিনি বলেন, ‘এতে কৃষি উৎপাদনে অবশ্যই ব্যয় বাড়বে। তাই সেচের সময় ভর্তুকির ব্যবস্থা রাখতে হবে। যেমন—জেলা প্রশাসকদের মাধ্যমে সেচ মালিকদের তালিকা করে অতিরিক্ত বিদ্যুৎ খরচ ভর্তুকি হিসেবে দিতে হবে, যাতে তাঁরা পানির মূল্য না বাড়ান। এতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি উৎপাদনে পড়বে না।
ম. তামিম বলেন, ‘১০ শতাংশ বিদ্যুতের দাম বাড়ালে শিল্পে পণ্য উৎপাদনে তেমন প্রভাব পড়ার কথা না। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন। যার কারণে সরকারকে তদারকি জোরদার করতে হবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল ১০৩.৭৭ শতাংশ। গ্রাহক পর্যায়ে সর্বশেষ দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সে সময় বাড়ানো হয় ৫.৭৭ শতাংশ।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কাওসার আমীর আলী গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘যে হারে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে, সেই হারেই যাতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তা না হলে বিতরণ কম্পানিগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। পাইকারি বিদ্যুতের দাম বাড়ায় ডিসেম্বরে ডেসকোর ৮০ কোটি টাকা লোকসান হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য মতে, বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপিডিবির দিন দিন লোকসান বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে তাদের লোকসান ছিল ১১ হাজার ৫০৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে আর্থিক ক্ষতি ৩১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। যার কারণে পাইকারি পর্যায়ে গত ২১ নভেম্বর বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়। নতুন এ দাম গত ডিসেম্বর থেকে কার্যকর হয়।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
