বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩
ফখরুলসহ চার নেতা অবস্থান করছেন, আছেন চুন্নুসহ জাপার দুই নেতা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। দলের পক্ষ থেকে চিকিৎসার কথা বলা হলেও এক দফার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ের দিকে তখন গুরুত্বপূর্ণ এসব নেতার বিদেশে অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা, গুঞ্জন চলছে। সর্ব শেষ গতরাতে জানা যায়, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামও সিঙ্গাপুরে গেছেন। বিএনপি ও জাপা নেতারা সেখানে বৈঠক করবেন বলে জানিয়েছেন একাধিক নেতা।
শীর্ষ নেতাদের সিঙ্গাপুর সফরের নেপথ্যে কোনো রাজনৈতিক বিষয় দাঁড় করাতে নারাজ বিএনপির নেতারা। তাঁরা বলছেন, এ সফর নিছকই চিকিৎসা সংক্রান্ত। তাঁরা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
দলীয় সূত্র বলছে, সেখানে সরকার পতনের ‘অলআউট’ কর্মসূচির ধরন ও দিনক্ষণ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তাঁরা। খোলামেলা কথা বলে বার্তা দেবেন তারেক রহমান। বৈঠকে থাইল্যান্ডে অবস্থান করা স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ভার্চুয়ালি অংশ নেবেন। জানা যায়, সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে নেতা-কর্মীদের রাজপথে রেখে চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দুই দিন পর যান মির্জা আব্বাস। আর দুই মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এখন বেশ সুস্থ। সিঙ্গাপুরে মির্জা ফখরুল, মির্জা অব্বাস ও ড. খন্দকার মোশাররফ হোসেন মূলত দলীয় পরিকল্পনা নিয়ে নিজেরা বসবেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করতে পারেন। সিঙ্গাপুরে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ এবং সব ধরনের পর্যবেক্ষণের বাইরে থেকে বিএনপির এই তিন নেতা তারেক রহমানের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং তাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। এমনকি সিঙ্গাপুরে কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও মির্জা আব্বাসের ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রের জটিলতায় ভুগছেন মির্জা আব্বাস। তার হৃদরোগের ঝুঁঁকিও আছে। ইতিপূর্বে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। তারই ফলোআপসহ সেখানে তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে। মির্জা আব্বাসের আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে যান। দুজনই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। এ ছাড়া সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খন্দকার মোশাররফ হোসেনও। উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনিও চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করছেন বলে জানান দলের এক নেতা। গত ২৬ জুলাই দুর্নীতির মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাই কোর্ট। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ৩০ মে দুর্নীতি মামলায় টুকুর ৯ বছরের কারাদন্ড বহাল রাখেন হাই কোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, একদফা দাবিতে যুগপৎ আন্দোলন চলমান রয়েছে। এর অংশ হিসেবে শনিবার ঢাকার বাইরে সব মহানগরে কর্মসূচি হয়েছে। আমাদের নেতারা নানা কারণে দেশের বাইরে রয়েছেন। আন্দোলনে এর কোনো প্রভাব পড়বে না।
সিঙ্গাপুরে জাপা নেতারা : সিঙ্গাপুরে জাপা মহাসচিব চুন্নুও বৈঠক করবেন বিএনপি নেতাদের সঙ্গে। জাতীয় পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ প্রতিদিনকে জানান, সিঙ্গাপুরে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিটিং করবেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কোনো ধরনের প্রচার ছাড়াই বৃহস্পতিবার থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে সিঙ্গাপুর গেছেন তিনি। তিনিও সস্ত্রীক ভ্রমণের উদ্দেশ্যে থাইএয়ারওয়েজের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামও জাপা মহাসচিবের সঙ্গে আছেন। উভয় নেতাই বৃহস্পতিবার দেশ ছাড়েন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
