বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘নতুন অধ্যায়’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মনোভাব ছিল একরম। তবে ভোটের পর পাল্টে গেছে সেই পরিস্থিতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যেখানে তিনি দুই দেশের মধ্যে ‘নতুন অধ্যায়ের’ বিষয়টি উল্লেখ করেছেন। নতুন অধ্যায়টি কী হবে—সে বিষয়েও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কূটনৈতিক সুত্র বলছে, গত প্রায় ছয় মাস ধরে ঢাকা বা ওয়াশিংটন থেকে কোনও প্রতিনিধি দল আলোচনার জন্য অন্য দেশে সফর করেনি। ওই সময়ে একটি ‘সমঝোতা’ ছিল—নির্বাচনের সময়ে কোনও ধরনের সফর হবে না। নির্বাচন শেষ এবং এখন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফেব্রুয়ারির শেষে ঢাকায় আসার কথা রয়েছে। দলটির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের বৈঠক করার কথা। পাশাপাশি পররাষ্ট্র সচিবও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। কর্মকর্তা পর্যায়ের এই বৈঠকের পরে আরও অনেক বৈঠক নিয়েও আলোচনা চলছে।
নির্বাচনের আগে বাংলাদেশের নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এমনকি নির্বাচনের পরে ভোট ‘অবাধ ও সুষ্ঠু হয়নি’ বলে বিবৃতিও দেয় দেশটি। কিন্তু কূটনীতিতে সময় ও পরিস্থিতি পাল্টালে আচরণেও ভিন্নতা আসে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক।
তিনি বলেন, ‘একেক সময় একেক দেশের একেক ধরনের অগ্রাধিকার থাকে। একেক সময় একেক দেশ একেক ধরনের আচরণ করে। আমাদের মনে হয় বিষয়টিকে সেভাবে দেখা দরকার।’
মার্কিন প্রেসিডেন্টের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়টি চিঠিতে প্রথমেই উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের নতুন অধ্যায়ের কথা বলা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোর প্রথমে উল্লেখ রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়টি।
এছাড়া সহযোগিতার আরেকটি ক্ষেত্র হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্তু। শেষ দিকে অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের অভিন্ন ভিশনের কথা বলা হয়েছে। এর মাঝে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ অন্যান্য সহযোগিতা।
২০৪১ সালের মধ্যে উন্নত একটি দেশ হওয়ার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। এর জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন বৃহৎ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে সরকার।
এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, ‘এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদনের জন্য বৈদেশিক সহায়তারও প্রয়োজন। শুধু অর্থায়ন নয়, বরং কারিগরি জ্ঞান বা প্রযুক্তি বা শিক্ষাও জরুরি। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে।’
তিনি বলেন, ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তারা বাংলাদেশকে পাশে চায়, এটি তারা সবসময় উল্লেখ করে। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক আর্কিটেকচারের অনেক উপাদানের একটি হচ্ছে নিরাপত্তা এবং বাংলাদেশ কিছু কিছু এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।’
উল্লেখ্য, নিরাপত্তা সহযোগিতার অধীনে প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান, বৈশ্বিক শান্তিরক্ষা, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, কোস্ট গার্ড শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা করে থাকে। সম্প্রতি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তাদের তৈরি অত্যাধুনিক ড্রোন বাংলাদেশকে দিয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ অন্যান্য বিষয়েও কাজ করে থাকে দুই দেশ।
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার যে চেষ্টা ও তাড়না সেটি অন্য যেকোনও বিষয়ের থেকে এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এটি শুধু বাংলাদেশের স্থিতিশীলতা নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাই এখানে গুরুত্ব পেয়েছে।
এ বিষয়ে শহীদুল হক বলেন, ‘স্থিতিশীলতার কথা সবসময় রাষ্ট্রই বলছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে এ অঞ্চলের অনেক কিছু অস্থিতিশীল হয়ে যাবে। এই মুহূর্তে এটি সহ্য করার ক্ষমতা দক্ষিণ এশিয়ার নেই। এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হতে দেওয়া উচিত হবে না।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্কের ধারাবাহিকতা চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের আগে যে অস্বস্তি তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে প্রশমিত হবে, কিন্তু রেশ থেকে যাবে। ওই রেশটি প্রকাশ পাবে শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে। এর প্রভাব হয়তো পড়তে পারে ব্রাসেলস ও জেনেভায়।
বিভিন্ন শক্তির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং এখন এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। এটি একটি বড় চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা কোনও একটি পক্ষকে বাংলাদেশ পুরোপুরি সমর্থন দেবে–এই সম্ভাবনা নেই এবং সেটি ঠিকও হবে না।’
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
