বাংলাদেশের প্রশংসায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
ঢাকা অফিস -
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও বাংলাদেশের বন্ধুরা বিদেশি শক্তিকে মোকাবিলা করে নিজেদের জাতীয় স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অক্টেবরে জ্বালানি সরবরাহ শুরু হবে। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুর প্রকল্পে সরবরাহব্যবস্থা বিঘিœত হচ্ছে। রোহিঙ্গা সংকট সম্পর্কে লাভরভ বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের পক্ষে রাশিয়ার অবস্থান রয়েছে।
জাকার্তায় আসিয়ান সম্মেলনে যোগদান শেষ করে লাভরভ সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এরপর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্কের প্রধান নিয়ামক ২৪ মেগাওয়াট রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র। ১৩ বিলিয়ন ডলারের এই প্রকল্পে ইউরোনিয়াম জ্বালানি সরবরাহের মাধ্যমে অক্টোবরে বাংলাদেশ পরমাণবিক যুগে প্রবেশ করবে। বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে সের্গেই লাভরভের সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনের ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের বাইরে আর কারও সংযুক্তি ঠিক হবে না। বাইরের লোক কম থাকলেই ভালো। বাইরের সম্পৃক্ততা সীমিত করতে হবে। বাইরের হস্তক্ষেপ হিতে বিপরীত হতে পারে। আমরা দ্বিপক্ষীয় আলাপ-আলোচনা করে সমস্যার সমাধানকে সমর্থন করি। প্রয়োজন হলে আমরা মিয়ানমারে আমাদের বন্ধুদের এ ব্যাপারে কাজ করার জন্য অনুরোধ করতে পারব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, এই প্রথম আমি ঢাকায় এসেছি।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আমাদের দীর্ঘস্থায়ী বন্ধু। আমাদের সম্পর্কের ভিত্তি হলো বন্ধুত্ব ও সমতা। কোভিড-১৯ সত্ত্বেও আমরা রাজনৈতিক সংলাপ করেছি। আজ আমাদের আলোচনা আরও নিবিড় হয়েছে। আমাদের মধ্যে বাণিজ্য বাড়ছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশ আমাদের দ্বিতীয় বৃহত্তম অংশীদার।
২০২২ সালে আমাদের দুই দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন বিলিয়ন ডলার। আমাদের মধ্যে রয়েছে ফ্লাগশিপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়েই অগ্রসর হচ্ছে। অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে। আমাদের আছে কিছু প্রতিশ্রুতিশীল গ্যাসক্ষেত্র, গ্যাসপ্রম যা করছে। বাংলাদেশে ২০টি কূপ রয়েছে। বাংলাদেশে এলএনজি সরবরাহের কাজও রয়েছে। আমরা সার সরবরাহের বিষয়ও আলোচনা করেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসিয়ান স্পিরিট হলো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। আমরা লক্ষ করছি, যুক্তরাষ্ট্র ও সহযোগীরা তথাকথিত ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে এই অঞ্চলে চীনকে মোকাবিলা এবং ন্যাটোর কার্যক্রম সম্প্রসারণ করতে চায়। এটা আসিয়ানের স্পিরিটের পরিপন্থি। জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের সহযোগীরা আসিয়ানের নিরাপত্তাব্যবস্থাকে অবহেলা করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা পরমাণু বিদ্যুৎকেন্দ্র, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ, রাশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, আমরা যুদ্ধ চাই না। আমরা সংলাপ ও আলোচনা করে সব সমস্যার সমাধান চাই। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা এই অঞ্চলে কোনো প্রক্সি যুদ্ধ চাই না। আমরা চাই, শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
