বিএনপির সমাবেশ কাল
বরিশাল এখন অবরুদ্ধ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২
আজকাল ডেস্ক
বিভাগীয় শহর বরিশাল যেন অবরুদ্ধ। ধর্মঘটে অচল সড়ক ও নৌপথ। দূরপাল্লার লঞ্চ-বাস চলাচল বন্ধ। চলছে না তিন চাকার যানও। ফলে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশ ঠেকাতে ক্ষমতাসীন দলের ইশারায় পরিবহণ ধর্মঘট ডেকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যদিও তা স্বীকার করেননি স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এদিকে গণসমাবেশ সফলে বিএনপির মিছিল-সমাবেশের পাশাপাশি নগরীতে মোটরসাইকেল শোডাউন-মিছিল-সমাবেশ করছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ। বৃহস্পতিবারও মিছিল করেছে ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেওয়া হচ্ছে সন্ত্রাস নৈরাজ্যের স্লোগান।
পালটা হিসাবে বিএনপির মিছিল সমাবেশেও আওয়ামী লীগের বিরুদ্ধে তোলা হচ্ছে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ। সবমিলিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে বরিশালে। সংঘাত-সহিংসতার আশঙ্কায় সাধারণ মানুষ। পুলিশ বলছে, কোনো অবস্থাতেই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে দেওয়া হবে না।
শনিবার দুপুর দেড়টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ ঘিরে বহু বছর পর উত্তপ্ত বরিশাল নগরী। বিএনপি যেমন মরিয়া সমাবেশ সফলে তেমনি ক্ষমতাসীন দলও নেমেছে মাঠ দখলে রাখার মিশনে। দেশের অন্যান্য বিভাগীয় শহরে অনুষ্ঠিত গণসমাবেশের তুলনায় এখানে বাধাও যেন বেশি।
ইতোমধ্যে এসেছে বাস ও থ্রি-হুইলার ধর্মঘটের ঘোষণা। যা কার্যকর হয়েছে আজ সকাল থেকে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস মালিকরা এবং তা চলতে দেওয়ার দাবিতে থ্রি-হুইলার মালিকরা ডেকেছেন এই ধর্মঘট। দুই সংগঠনের এ ধর্মঘট চলবে শনিবার বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার দিন বিকাল পর্যন্ত। কোনোরকম ঘোষণা দেওয়া না হলেও বুধবার রাত থেকে বন্ধ হয়ে গেছে দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালের যাত্রীবাহী লঞ্চ এবং স্পিডবোট চলাচল।
ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন শ্রমিক লীগের নেতাদের নির্দেশনা অনুযায়ী লঞ্চ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা। মোটরবাইক, মাইক্রোবাস, প্রাইভেটকার চলাচলেও বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। মহাসড়কে বাইকে একসঙ্গে তিনজন দেখলেই থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। একই ঘটনা ঘটছে প্রাইভেট কার এবং মাইক্রোবাসের ক্ষেত্রেও। এক কথায় বৃহস্পতিবার থেকে যেন বরিশালে ঢুকতেই নিতে হচ্ছে অনুমতি।
ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান বলেন, ‘আমরা ভোলা থেকে ১০ হাজারের বেশি নেতাকর্মী গণসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। আমাদের ঠেকাতে ৩ দিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ ও স্পিডবোট। কিন্তু এতে আসলে কোনো লাভ হবে না। আমরা নদী সাঁতরে হলেও বরিশালে যাব।’
গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া বলেন, ‘আমাদের নেতাকর্মীদের সিংহভাগ ইতোমধ্যে বরিশালে পৌঁছে গেছেন। যাওয়ার পথে নানাভাবে বাধা দেওয়া হয়েছে তাদের। পথে পথে চেকপোস্ট বসিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। অনেকে বহু পথ ঘুরে বরিশালে গেছেন।’
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘সড়কপথে বাধার কারণে নৌপথে ট্রলারে আসছেন আমাদের নেতাকর্মীরা। ৮-১০টি করে ট্রলার বরিশালে এসে লোক নামিয়ে দিয়ে আবার পটুয়াখালী যাচ্ছে লোক আনতে।’
হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেন, ‘রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে যাতে কেউ গণসমাবেশে না যায়। যারা গণসমাবেশে যাবে তাদের তালিকা করে পরে ‘সাইজ করা হবে’ বলে হুমকি দেওয়া হচ্ছে। তবে এসবে ভয় না পেয়ে আমাদের নেতাকর্মীরা যে যেভাবে পারছেন বরিশালে যাচ্ছেন।’
ঝালকাঠীর নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন, ‘শুধু লঞ্চ-বাস নয়, ভ্যান-রিকশায় পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি আগে কোনোদিন দেখিনি।’
বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘বরিশালে নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করেছে ক্ষমতাসীন দল। চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহে যা দেখেছি তার সবটা মেলালেও বরিশালের সমান হবে না। এরা (আওয়ামী লীগ) যেন মরিয়া হয়ে উঠেছে বরিশালের গণসমাবেশ ঠেকাতে।
অঘোষিত কারফিউ চলছে এখানে। লঞ্চ-বাস, থ্রি-হুইলার এমনকি খেয়া পারাপার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তার ওপর চলছে সরকারি দলের মোটরসাইকেল মহড়া, উসকানিমূলক মিছিল সমাবেশ এবং পায়ে পা বাধিয়ে ঝগড়া করার চেষ্টা। কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা ফাঁদে পা না দিয়ে নীরবে সব সহ্য করছেন। আমরা চাই শুধু এটা দেখাতে যে বর্তমান সরকারের একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে পথে নেমেছেন সাধারণ মানুষ। শনিবারের গণসমাবেশ হবে বরিশালের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ।’
বিএনপি নেতাদের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ-সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, ‘লোক জড়ো করতে পারবে না বুঝেই এসব মিথ্যা অভিযোগ করছেন বিএনপি নেতারা। লঞ্চ, বাস, থ্রি-হুইলার ধর্মঘট কি আমরা ডেকেছি? এসব তো পেশাজীবী সংগঠনগুলোর ব্যাপার। তারা তাদের দাবি-দাওয়া আদায়ে ধর্মঘট ডেকেছে। এরা তো আমাদের বিরুদ্ধেও ধর্মঘট ডাকে।’
সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকার পাশাপাশি বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশি অভিযানেরও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘আবাসিক হোটেলগুলোতে দূরদূরান্ত থেকে আসা আমাদের নেতাকর্মীরা অবস্থান করছেন। ভাড়া দিয়ে থাকছেন তারা। অথচ সেখানেও অভিযান চালাচ্ছে পুলিশ। গণসমাবেশ বানচালে সবরকম আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। বরিশাল নগরী, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, পটুয়াখালী এবং ভোলার চরফ্যাশনসহ বিভিন্ন স্থানে আমাদের গণসংযোগে হামলা করা হয়েছে। এমনকি নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশালের পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘আবাসিক হোটেলের বোর্ডারদের ব্যাপারে খোঁজখবর নেওয়া আমাদের একটি রুটিনওয়ার্ক। এটা পুলিশ নিয়মিত করে। এখনো করছে। উনারা (বিএনপি) বলুক যে তাদের কোনো নেতাকর্মীকে গ্রেফতার কিংবা হোটেল থেকে নামিয়ে দেওয়া হয়েছে কিনা। অযথা অভিযোগ করলে তো আর হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের যা করা দরকার তাই করছি।’
রাত ১২টা থেকে মাইক্রোবাসও বন্ধ : বৃহস্পতিবার রাত ১২টা থেকে বরিশাল থেকে দেশের সব স্থানে মাইক্রোবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস্য মো. ফরিদ।
তিনি বলেন, রাত ১২টার পর থেকে বরিশাল থেকে সব স্থানে মাইক্রোবাস চলাচল বন্ধ করা হয়েছে। একই সঙ্গে দেশের কোনো স্থান থেকে বরিশালে মাইক্রোবাস আসবে না। ৫ নভেম্বর পর্যন্ত মাইক্রোবাস বন্ধ থাকবে। বন্ধের কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
