বঙ্গভবনের বাইরে আবদুল হামিদের প্রথম দিন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩
আজকাল ডেস্ক
দীর্ঘ এক দশক বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালন শেষে গত সোমবার বঙ্গভবন ছেড়েছেন মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পুরো সময়টা কাটিয়েছেন বঙ্গভবনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। সোমবার বঙ্গভবন থেকে রাজসিক বিদায় নেওয়ার পর আবদুল হামিদ গতকাল মঙ্গলবার খুব সাধারণ মানুষের মতো সাদামাটা দিন কাটিয়েছেন। দীর্ঘদিন বঙ্গভবনে কড়া নিরাপত্তা বলয়ে অভ্যস্ত জীবন থেকে বের হয়ে সেদিনই সদ্য বিদায়ী রাষ্ট্রপতি রাজধানীর নিকুঞ্জে তার নিজস্ব বাসায় রাত কাটান। এরপর মঙ্গলবার সারা দিন স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি আত্মীয়স্বজনের সঙ্গে খোশগল্প, আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময়, সকালের নাশতা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, দুপুরের খাবার শেষে বিশ্রামও করেন তিনি। জানা গেছে, বঙ্গভবন থেকে বিদায়ের পর তিনি কড়া নিরাপত্তায় নিকুঞ্জের প্রেসিডেন্ট লজে এসে ওঠেন। এ সময় সঙ্গে আসেন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা ও আত্মীয়স্বজনরা। আগত অতিথি ছাড়াও ছেলেমেয়ে, নাতি-নাতনিদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন সোমবার সারা দুপুর। বিকেলে খাবার শেষেও চলতে থাকে স্বাভাবিক জীবনের স্বাদ গ্রহণের আড্ডা। রাত ২টা পর্যন্ত চলে সে আড্ডা ও গল্প। ছেলেমেয়ে, নাতি-নাতনিরা চলে গেলে পতœী রাশিদা খানমসহ সামান্য ভাত, মাংস ও সবজিযোগে আহার গ্রহণ করে শুয়ে পরেন সাবেক এই রাষ্ট্রপতি। গভীর রাত পর্যন্ত জেগে থাকায় গত মঙ্গলবার সকালটা একটু দেরিতে শুরু হয় তার। সকালের নাশতা করেন ১১টার কিছু পরে। পরিচিত চিকিৎসক এসে স্বাস্থ্যও পরীক্ষা করে গেছেন। বিদায়ের ধকল সামলে সাবেক রাষ্ট্রপতি স্বাভাবিক ও ভালো আছেন বলেও চিকিৎসক জানিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আগত অতিথি ও আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে দুপুরের খাবার খান বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এরপর বিশ্রামে যান নিজের কক্ষে। ততক্ষণে বাসায় এসে উপস্থিত হন তার মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ এলাকার মানুষজন। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যদের গলদঘর্ম হতে হয়। কেউ সাবেক রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য ভবনের উপরে যাচ্ছেন, কেউবা রাষ্ট্রপতি বিশ্রামে আছেন শুনে ফিরে যাচ্ছেন পরের দিন সাক্ষাতের আশ্বাসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্রাম শেষে নাশতা সেরে নাতি-নাতনি এবং ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনের সঙ্গে ব্যস্ত হয়ে পরেন সাবেক এই রাষ্ট্রপতি। এরই মাঝে অপেক্ষারত অতিথিদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ আব্দুল হক নূরু বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাভাবিক ও সুস্থ আছেন। তিনি পরিবারের সদস্য, অতিথি ও আত্মীয়স্বজনের সঙ্গে খোশগল্প করে সময় কাটাচ্ছেন। আহার-নিদ্রায় কিছুটা ব্যাঘাত ঘটলেও তিনি অত্যন্ত আনন্দিত, হাসি-ঠাট্টায় সময় কাটাচ্ছেন। গত সোমবার স্বাধীন বাংলাদেশে বঙ্গভবনের ৫২ বছরের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের সর্বোচ্চ রাষ্ট্রাচারে বিদায় অনুষ্ঠান প্রত্যক্ষ করে দেশবাসী। তিনি বিভিন্ন মেয়াদে ১০ বছর ৪১ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে বঙ্গভবন থেকে প্রস্থান করেন। এর আগে ওইদিন সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে একই মঞ্চে আবদুল হামিদের উপস্থিতিতে শপথ নেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
