ফের ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ইউনেস্কো “ওয়োক ও বিভাজনমূলক” সংস্কৃতি ও সামাজিক বিষয়াদিকে সমর্থন করে, যা সাধারণ আমেরিকানদের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এই পদক্ষেপটি তার আগের মেয়াদের সিদ্ধান্তেরই পুনরাবৃত্তি, যা পরে প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেছিলেন। প্যারিসভিত্তিক এই সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “আমেরিকান জনগণ যে সাধারণনৈতিক নীতিগুলোতে বিশ্বাস করে, ইউনেস্কোর কর্মকাণ্ড তা থেকে অনেক দূরে।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, ইউনেস্কো আন্তর্জাতিক উন্নয়নের নামে এক ধরনের "গ্লোবালিস্ট ও মতাদর্শভিত্তিক" এজেন্ডা চালাচ্ছে, যা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে সংস্থাটির ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করা মার্কিন নীতির পরিপন্থী এবং এতে ইসরায়েলবিরোধী বক্তব্যের প্রসার ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে ট্রাম্পের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করলেও জানান, এটি প্রত্যাশিত ছিল এবং ইউনেস্কো ইতিমধ্যে এর জন্য প্রস্তুতি নিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে ইউনেস্কোর প্রতি “অটল সমর্থন” জানান এবং বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ফ্রান্সের প্রতিশ্রুতিকে দুর্বল করতে পারবে না।
ইউনেস্কো কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংস্থার কিছু প্রকল্পে সীমিত প্রভাব ফেলবে। সংস্থাটির বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান বর্তমানে মাত্র ৮ শতাংশ। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি আবার এসব সিদ্ধান্ত পুনর্বহাল করছেন। সূত্র: রয়টার্স
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
