উত্তরায় বিমান বিধ্বস্ত: বিভিন্ন দেশের শোক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ড।
সোমবার সন্ধ্যায় সামজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোকবার্তায় দেশগুলো এই শোক জানায়।
এক্সে দেওয়া এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বলেছেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। নিহতদের মধ্যে অনেকেই শিশু। পাকিস্তান এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক শোকবার্তায় বলেছেন, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কষ্টদায়ক এই সময়ে বাংলাদেশের সরকার, নেতৃত্ব এবং জনগণের জন্য আমার গভীর সমবেদনা।
এছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর বাংলাদেশের প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়েছে।
ফেসবুকে এক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে।
ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও যত্নশীল পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীরতম শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের সমবেদনা শোকাহত পরিবার, বন্ধু এবং আহত সকলের প্রতি।
তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি প্রতিষ্ঠানটি জাইকার সঙ্গে মিলে ‘প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছিল।
ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। দুর্ঘটনার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রইল।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
