বিদেশি দায়দেনা পরিশোধে রেকর্ড
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫
বৈদেশিক মুদ্রাপ্রবাহ বৃদ্ধির ফলে পরিশোধ হয়েছে রেকর্ড বিদেশি দায়। গত অর্থবছর শুধু সরকারি খাতে ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ১৯ শতাংশ বেশি। এর বাইরে মেয়াদোত্তীর্ণ আমদানি দায় বাড়তে বাড়তে ৪৪ কোটি ৫৩ লাখ ডলারে উঠেছিল। বছর শেষে তা কমে ১ কোটি ২০ লাখ ডলারে নেমেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত দায় পরিশোধ হয়নি। অর্থ পাচার কমে যাওয়ায় রেমিট্যান্স বৃদ্ধিসহ বিভিন্ন কারণে দায় পরিশোধে উন্নতি হয়েছে। এত পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে জুন শেষে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার হয়েছে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময়ে সবচেয়ে অস্বস্তি ছিল ডলার বাজারে। রেকর্ড মূল্যস্ফীতির মূলে ছিল ডলারের দর বৃদ্ধি। সংকটের কারণে বিদেশিদের কাছে বকেয়া বাড়ছিল। ভারতের আদানিসহ অনেকের সঙ্গে টানপোড়েন চলছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। এরপরই রেমিট্যান্স ব্যাপক বাড়ছে। গত অর্থবছর ব্যাংকিং চ্যানেলে রেকর্ড তিন হাজার ৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ২৭ শতাংশ বেশি। আবার রপ্তানি আয়ে ৯ শতাংশের মতো প্রবৃদ্ধি রয়েছে। এর মধ্যে গত জুনে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ এসেছে। সব মিলিয়ে প্রতি ডলারে সাড়ে তিন টাকার মতো কমে আন্তঃব্যাংকে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমে যায়। আকস্মিক দর পতন ঠেকাতে নিলামের মাধ্যমে গত সপ্তাহে বাজার থেকে ৪৩ কোটি ৪৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর আবার ১২১ টাকার ওপরে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন, অর্থ পাচার ঠেকাতে এখন কঠোর তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে। রেমিট্যান্সে উচ্চপ্রবাহ, রপ্তানি আয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রয়েছে। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়েছে। আগের বকেয়া দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আগামীতে এ ধারা বজায় থাকবে বলে আশা করা যায়।
যত পরিশোধ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি দায়ের ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৪৭৯ কোটি ৫৪ লাখ ডলার। এর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দেওয়া হয়েছে ৪৪৪ কোটি ২৫ লাখ ডলার। আর ভারতের বাণিজ্যিক ব্যাংক থেকে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কেনা বাবদ পরিশোধ করা হয়েছে ১২৬ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক দিয়েছে ১০১ কোটি ৫০ লাখ ডলার। বাকি ২৪ কোটি ৭০ লাখ ডলার পরিশোধ করেছে সোনালী ব্যাংক। ব্যাংক দুটির কাছে উদ্বৃত্ত ডলার থেকে এ দায় পরিশোধ হয়েছে, তেমন নয়। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে এ ডলার জোগাড় হয়।
রূপপুর প্রকল্পে পরিশোধ জটিলতা রয়ে গেছে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। সোনালী ব্যাংকে একটি ‘স্ক্রো’ হিসাব খুলে সেখানে অর্থ জমা রাখা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছর এই হিসাবে আরও ২২ কোটি ২৯ লাখ ডলার জমা হয়েছে। সব মিলিয়ে জমার পরিমাণ ১০৩ কোটি ১৯ লাখ ডলারে ঠেকেছে। গত বছর চীনের মাধ্যমে এই অর্থ পরিশোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয় সরকার। এর বাইরে পায়রা বন্দরের কয়লা আমদানির জন্য রিজার্ভ থেকে দেওয়া হয়েছে ২৩ লাখ ২০ হাজার ডলার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে ২০১৬ সালের জুলাইতে রাশান ফেডারেশনের ‘এটমস্ট্রয় এক্সপোর্টে’র সঙ্গে বাংলাদেশের ঋণ চুক্তি হয়। চুক্তিমূল্যের ৯০ শতাংশ বা ১ হাজার ১৩৮ কোটি ডলার অর্থায়ন করছে রাশিয়া। বাকি ১০ শতাংশ সোনালী ব্যাংকের মাধ্যমে স্থানীয় ঠিকাদারের বিল পরিশোধ করা হচ্ছে। প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হতে এখনও দেরি আছে। তবে ঋণের সুদ এবং প্রকল্প ঋণের বাইরে প্রাথমিক কাজের জন্য নেওয়া ৫০০ মিলিয়ন ডলার পরিশোধের সময় শুরু হয়েছে ২০২৩ সালে। তবে রাশিয়ার বিভিন্ন ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে পরিশোধ করা যাচ্ছে না।
আমদানি বকেয়া কমে ১ কোটি ২০ লাখ ডলার
শুধু সরকারি খাতে সরকারি পরিশোধ হয়েছে, তেমন নয়। পণ্য আমদানি করেও তা পরিশোধ না করার প্রবণতা ব্যাপক বাড়ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় মেয়াদোত্তীর্ণ আমদানি দায়ের পরিমাণ ছিল ৪৪ কোটি ৫৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারির পর তা কমে গত ডিসেম্বর শেষে ২০ কোটি ডলারে নেমেছিল। গত মার্চ শেষে নেমেছিল ১০ কোটি ৫৪ লাখ ডলারে। এরপর জুন শেষে আরও কমে ১ কোটি ২০ লাখ ডলারে নেমেছে। এসব বিলে এমন ত্রুটি বা মামলা রয়েছে, যে কারণে পরিশোধ করা যাচ্ছে না। আমদানি বিলের বকেয়া কমাতে গত ২০ এপ্রিল এক নির্দেশনার মাধ্যমে গ্রাহকের সম্মতি নিয়ে ক্রটিপূর্ণ আমদানি বিলের দায় পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
