পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন পরীক্ষায় নামে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের সেই পরীক্ষার প্রথম ম্যাচেই লেটার মার্ক পেয়ে পাশ করলো লিটন দাসের দল। সালমান আগার পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। শ্রীলঙ্কা সফরের শুরুটা খারাপ হলেও শেষটা অবশ্য ভালোই করেছে টাইগাররা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ জয়। শুধু তাই নয়, পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে এশিয়া কাপে ৫ উইকেটে জেতার পর দেশে কিংবা দেশের বাইরে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ভালো শুরুর আভাস দিলেও দ্বিতীয় ওভারেই খেই হারিয়ে বসে পাকিস্তান। দলের বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেও এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন ওপেনার ফখর জামান। তবে ৩৪ বলে ৪৪ রান করা এই ওপেনার কাটা পড়েন রানআউটে। এ ছাড়া খুশদিল শাহ করেন ২৩ বলে ১৮ ও আব্বাস আফ্রিদির ব্যাট থেকে আসে ২৪ বলে ২২ রান। তা ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।
ফখর জামানের ৪৪ রানের ওপর ভর করে কোনোমতে একশ পার করে তারা। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ১১০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে যা পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
১১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় স্বাগতিকরা। সালমান মির্জার পঞ্চম বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪ বলে ১ রান।
দ্বিতীয় উইকেটও শিকার করেন সালমান মির্জা। তৃতীয় ওভারে বল করতে এসে ৪ বলে ১ রান করা লিটনকে খুশদিলের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান এই বোলার। ৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দুজনেই ব্যাট করতে থাকেন দেখেশুনে। দলীয় স্কোর ৭ থেকে ৮০-তে নিয়ে যান এই দুই ব্যাটার। ৩৭ বলে ৩৬ রান করা তাওহীদ হৃদয় আব্বাস আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের ৭৩ রানের জুটি।
এরপর জাকের আলী অনিককে নিয়ে বাকি কাজটা সারেন ইমন। এক পর্যায়ে ৩৪ বলেই ফিফটি তুলে নেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন। অন্য প্রান্তে জাকের অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। তাসকিন আহমেদের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। পরের ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান মেহেদী হাসান।
পাকিস্তান শেষ ওভারটা শুরু করেছিল ৭ উইকেটে ১১০ রান নিয়ে। ওভারের প্রথম তিন বলেই উইকেট হারিয়ে অলআউট দলটি। তাসকিনের করা ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউট হন অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি ক্যাচ দেন লিটন দাসের হাতে।
এ ম্যাচে দারুণ এক রেকর্ড করেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়েন বাঁহাতি এই পেসার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
অধিনায়ক সালমান আগা আউট হয়েছেন মাত্র ৩ রান করেই। তানজিম হাসান সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তান অধিনায়ক। বল হাতে আক্রমণে এসেই হাসান নাওয়াজকে ফেরান মোস্তাফিজুর রহমান। ফোর্থ স্টাম্পের বল মারতে গিয়ে ডিপ থার্ডম্যানে রিশাদের হাতে ক্যাচ ফেরেন এই ব্যাটার। ৪ বল খেলে কোনো রান না করেই ফিরতে হয় তাকে।
খুশদিল শাহ’কে ফেরান মোস্তাফিজুর। ১৭তম ওভারের দ্বিতীয় বলে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ বলে ১৮ রান করা এই ব্যাটার। এরপর ফাহিম আশরাফও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলে ৫ রান করে তাসকিনের বলে মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষ ওভারে সালমান মির্জা রানআউটে কাটা পড়েন। এরপর ২৪ বলে ২২ রান করা আব্বাস আফ্রিদি তাসকিনের বলে লিটনের হাত ক্যাচ দিয়ে ফিরলে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান শিকার করেন ২ উইকেট, তানজিম সাকিব ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
