‘আমরা তোমাদের অর্থনীতি গুঁড়িয়ে দেব’, ভারত-চীনকে মার্কিন সিনিটরের
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫
রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারত ও চীনের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
গ্রাহাম বলেন, ট্রাম্প রাশিয়ার তেল কেনা দেশগুলো—চীন, ভারত ও ব্রাজিলের ওপর ট্যারিফ বসাতে যাচ্ছেন। যদি তোমরা সস্তা রুশ তেল কিনে যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমাদের অর্থনীতি গুঁড়িয়ে দেব।
তিনি দাবি করেন, রাশিয়ার তেলের ৮০ শতাংশ রপ্তানি হয় এই তিন দেশে। তাদের কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছেন।
এই তিন দেশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যা করছ, তা রক্তমাখা অর্থনৈতিক লেনদেন।’
গ্রাহাম আরও বলেন, ‘পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন। ইউক্রেন ১৯৯০-এর দশকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল রাশিয়ার প্রতিশ্রুতিতে, অথচ পুতিন সেই প্রতিশ্রুতি ভেঙেছেন।’
সিনেটর গ্রাহাম এর আগেও এমন একটি বিল প্রস্তাব করেছিলেন, যাতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব ছিল।
ট্রাম্প প্রশাসন রাশিয়ার যুদ্ধ থামাতে না পারায় একদিকে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, অন্যদিকে রুশ তেল আমদানিকারকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ৫০ দিনের মধ্যে যদি শান্তিচুক্তি না হয়, তাহলে রুশ তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক দিতে হবে।
এ বিষয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ‘ব্রাজিল, ভারত ও চীনের উচিত পুতিনকে শান্তি আলোচনায় বাধ্য করা। না হলে এর বড় মাশুল দিতে হবে।’
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ বিষয়ে প্রকাশিত খবর দেখেছি এবং পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। আমরা আবারও বলতে চাই, আমাদের জনগণের জ্বালানি চাহিদা পূরণ করাটাই আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বাজারে যা পাওয়া যাচ্ছে এবং বৈশ্বিক পরিস্থিতি যেরকম, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছি। এ বিষয়ে কোনো ধরনের দ্বিমুখী মানদণ্ড গ্রহণযোগ্য নয়।’
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
